1. admin@dailyguptochor24.com : admindgc :
  2. sajibmiahmsm123@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
Title :
নরসিংদী সদর থানায় ভাইরাল ওসি মোজাফ্ফর: পোস্টিং হলেও দায়িত্বে বসা নিয়ে রহস্য! নরসিংদী জেলা বিএনপির ইফতার মাহফিল ঘিরে বিতর্ক: দাওয়াত কার্ড নিয়ে সমালোচনার ঝড়!! নরসিংদী সদরে সঙ্গিতা বাজারে মোবাইল কোর্টের অভিযান: তিন ফার্মেসিকে অর্থদণ্ড নরসিংদী সদর শীলমান্দীতে নতুন প্রত্যাশা: বোরহান উদ্দিনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী। নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ ও হিসাব রক্ষকের পেটে ১২ কোটি ৪৫ লাখ টাকা! রমজান সামনে রেখে নরসিংদীতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট, জরিমানা ৪ হাজার টাকা। নরসিংদীর দুঃসময়ের বিশ্বস্ত যেই তিন নেতাকে সুসময়ে বলি দিল বিএনপি! একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ পরিবহন খাতে নরসিংদীর সাফল্য: কেন্দ্রীয় নেতৃত্বে সারোয়ার মৃধা। রায়পুরার চরাঞ্চলে যৌথ বাহিনীর অভিযান: আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ সন্ত্রাসী গ্রেফতার*

নরসিংদীতে ডিবির অভিযানে পাঁচ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

  • Update Time : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :
নরসিংদীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযানে পাঁচ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি গাড়িও জব্দ করা হয়।

ডিবি সূত্র জানায়, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টা ৪৫ মিনিটে এসআই (নিঃ) মোবারক হোসেনের নেতৃত্বে ডিবির একটি টিম নরসিংদী জেলার রায়পুরা থানাধীন নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কে হাসনাবাদ বাজার এলাকায় চেকপোস্ট পরিচালনা করে। এ সময় হাসনাবাদ বাজারস্থ শাকিল ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড সাউন্ড সিস্টেম দোকানের সামনে পাকা রাস্তার ওপর সন্দেহভাজন একটি সিএনজি তল্লাশি করে পাঁচ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন রায়পুরা থানার মেথিকান্দা গ্রামের জহির মিয়ার ছেলে মো. কামাল হোসেন (৪৫), শ্রীনিদী গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে শাহাদাত হোসেন (৩০) এবং নজরপুর গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে মাসুদ মিয়া (৪৫)। আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা গাঁজা ও সিএনজি গাড়িটি মাদক পরিবহনে ব্যবহৃত হচ্ছিল বলে জানায় পুলিশ।

এ ঘটনায় রায়পুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023 Daily Guptochor 24.com
Web Design By Khan IT Host