1. admin@dailyguptochor24.com : admindgc :
  2. sajibmiahmsm123@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
Title :
রায়পুরায় শিশু মোস্তাকিম হত্যা মামলার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার নরসিংদী সদর থানায় ভাইরাল ওসি মোজাফ্ফর: পোস্টিং হলেও দায়িত্বে বসা নিয়ে রহস্য! নরসিংদী জেলা বিএনপির ইফতার মাহফিল ঘিরে বিতর্ক: দাওয়াত কার্ড নিয়ে সমালোচনার ঝড়!! নরসিংদী সদরে সঙ্গিতা বাজারে মোবাইল কোর্টের অভিযান: তিন ফার্মেসিকে অর্থদণ্ড নরসিংদী সদর শীলমান্দীতে নতুন প্রত্যাশা: বোরহান উদ্দিনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী। নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ ও হিসাব রক্ষকের পেটে ১২ কোটি ৪৫ লাখ টাকা! রমজান সামনে রেখে নরসিংদীতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট, জরিমানা ৪ হাজার টাকা। নরসিংদীর দুঃসময়ের বিশ্বস্ত যেই তিন নেতাকে সুসময়ে বলি দিল বিএনপি! একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ পরিবহন খাতে নরসিংদীর সাফল্য: কেন্দ্রীয় নেতৃত্বে সারোয়ার মৃধা।

মনোহরদীতে কমিউনিটি ক্লিনিক বন্ধ রেখে বিভিন্ন দপ্তরে দালালী করেন ডলার; নিরব ভূমিকায় টিএইচও !

  • Update Time : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

গুপ্তচর ডেস্ক: 

শেখ হাসিনার অবদান কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ” এই স্লোগানে সারা দেশের মতো গ্রামের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই গড়ে তোলা হয়েছে নরসিংদীর মনোহরদীর উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের সৈয়দপুর কমিউনিটি ক্লিনিক। কিন্তু বর্তমানে কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার (সিএইচসিপি) এর দায়িত্বে থাকা জিয়াউল হক ওরফে ডলার এর মতো অসাধু ব্যক্তি থাকার কারণে এই ক্লিনিক থেকে কোনো রকম স্বাস্থ্য সেবা পাচ্ছে না এলাকাবাসী। এতে করে গ্রামের প্রায় কয়েক হাজার সাধারণ মানুষ সরকারের দেওয়া এমন স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে।

সৈয়দপুর কমিউনিটি ক্লিনিকে সরেজমিনে দুপুড় ১২টায় গেলে দেখা যায় কমিউনিটি ক্লিনিটের ভবনের মূল ফটকে তালা ঝুঁলছে। স্থানীয়দের সাথে কথা হলে তারা জানান, এখানকার চিকিৎসক সহ দায়িত্বরতরা তাদের ইচ্ছে মতো খোলা রাখে এই ক্লিনিক এবং এই ক্লিনিকের চিকিৎসকরা মাসে একবার আসেন বলেও জানান স্থানীয়রা।

পরে মুঠোফোনে সপ্তাহে তিন দিন থাকার কথা থাকলেও মাসে একবার কমিউনিটি ক্লিনিকে কেন আসেন এ প্রশ্ন করলে কমিউনিটি ক্লিনিকের (এইচ) আরিন সুলতানা বলেন, আমি সপ্তাহে দুই দিন যাই। আর যেখানে (সিএইচসিপি) থাকার কথা প্রতিদিন সেখানে সেইতো থাকেনা ! তাহলে আপনি আমাকে কেন এরকম প্রশ্ন করতেছেন।

এছাড়াও কমিউনিটি ক্লিনিকের দায়িত্বে থাকা স্বাস্থ্যকর্মীদের সাথে কথা হলে তারা জানান, (সিএইচসিপি) ডলার তার ইচ্ছে মতো ক্লিনিকে আসার বিষয় অফিসের সবাই জানে। তবুও তারা তার বিরুদ্ধে কথা বলেনা কারণ তার অনেক আত্মীয়স্বজন স্বাস্থ্য বিভাগের বিভিন্ন বড় বড় পদে কর্মরত আছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, ডলার অনেক প্রভাবশালী। সে বিভিন্ন দপ্তরে দালালী করে, বিশেষ করে স্বাস্থ্য অধিদপ্তরের একজন নিয়মিত দালাল সে। কমিউনিটি ক্লিনিকে সে আসে না। সব বিষয়ই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার (টিএইচও) অবহিত আছেন। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ে ডলারের একাধিক আত্মীয়স্বজন কর্মরত থাকায় তার বিরুদ্ধে নিরব ভূমিকায় থাকেন তিনি।

এ বিষয়ে মোবাইলে কথা হয় অভিযুক্ত ডলালের সাথে সে বলে, আমি শুধু একটি কাজের জন্য মেজবান রেস্টুরেন্ট এর মালিক পলাশ ভাইকে একটি ঠিকাদারের নাম্বার দিয়েছিলাম।

তার এ কথার মাধ্যমে স্পষ্টতই বুঝা যায়, সে দালালীতে পাকাপুক্ত। যে ঠিকাদারের নাম্বার তিনি দিয়েছেন তিনি ভূয়া ঠিকাদার বলে একাধিক সূত্র জানায়। তার বিরুদ্ধেও মামলার প্রস্তুতি চলছে। এই ভূয়া ঠিকাদারের মাধ্যমে টেন্ডার ড্রফ করার কারণে সরকারী ঐ কাজটি বর্তমানে আটকে আছে।

ডলালের বিষয়ে মোবাইলে যোগাযোগ করা হয় নরসিংদী সিভিল সার্জন ডাঃ নুরুল ইসলাম এর সাথে। তিনি বলেন, তার বিষয়ে আমি অবহিত আছি। আমি তদন্ত স্বাপেক্ষে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

একটি সূত্র জানায়, একদুয়ারিয়া ইউনিয়নের বিতর্কিত চেয়ারম্যান মোল্লা রফিকুল ইসলাম ফারুক তাকে রক্ষা করার জন্য মোটা অংকের টাকার বিনিময়ে দালাল ডলারের পক্ষে প্রত্যয়ন পত্র দিয়েছেন।

এবিষয়ে চলছে অনুসন্ধান চোখ রাখুন আগামী পর্বে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023 Daily Guptochor 24.com
Web Design By Khan IT Host