1. admin@dailyguptochor24.com : admindgc :
  2. sajibmiahmsm123@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
Title :
রায়পুরায় শিশু মোস্তাকিম হত্যা মামলার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার নরসিংদী সদর থানায় ভাইরাল ওসি মোজাফ্ফর: পোস্টিং হলেও দায়িত্বে বসা নিয়ে রহস্য! নরসিংদী জেলা বিএনপির ইফতার মাহফিল ঘিরে বিতর্ক: দাওয়াত কার্ড নিয়ে সমালোচনার ঝড়!! নরসিংদী সদরে সঙ্গিতা বাজারে মোবাইল কোর্টের অভিযান: তিন ফার্মেসিকে অর্থদণ্ড নরসিংদী সদর শীলমান্দীতে নতুন প্রত্যাশা: বোরহান উদ্দিনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী। নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ ও হিসাব রক্ষকের পেটে ১২ কোটি ৪৫ লাখ টাকা! রমজান সামনে রেখে নরসিংদীতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট, জরিমানা ৪ হাজার টাকা। নরসিংদীর দুঃসময়ের বিশ্বস্ত যেই তিন নেতাকে সুসময়ে বলি দিল বিএনপি! একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ পরিবহন খাতে নরসিংদীর সাফল্য: কেন্দ্রীয় নেতৃত্বে সারোয়ার মৃধা।

শিবপুরে কাবিখা/টিআর প্রকল্পের ৫২ লাখ টাকা আত্মসাৎ: পিআইও অফিসের ২ কর্মচারী আটক

  • Update Time : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

গুপ্তচর ডেস্ক :

নরসিংদীর শিবপুর উপজেলায় কাবিখা ও টিআর প্রকল্পের আওতায় সরকারি অর্থ জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) অফিসের দুইজন কর্মচারীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন—তুহিন (কার্য সহকারী, প্রজেক্ট) এবং আশিক (পিয়ন, আউটসোর্সিং)।

শিবপুর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পিআইও অফিসে ১৯১টি বিল জমা দেওয়া হয়। এর মধ্যে বাজেট সংকটের কারণে হিসাবরক্ষণ অফিস ২৬ জুন ২০২৫ তারিখে ৮১টি বিল বাউন্স করে। এই ৮১টি বিলের মাধ্যমে জালিয়াতি করে মোট ৫২ লাখ ৭৮ হাজার টাকা উত্তোলন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এনএসআই-এর গোপন অনুসন্ধানে প্রাথমিকভাবে জালিয়াতির প্রমাণ মেলে। ব্যাংকের সিসিটিভি ফুটেজ এবং অভিযুক্ত আশিকের স্বীকারোক্তির ভিত্তিতে বিষয়টি নরসিংদী জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের কাছে উপস্থাপন করা হয়।

পরবর্তীতে জেলা প্রশাসকের নির্দেশে গত রাত ১২টা ৩০ মিনিটে শিবপুর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। আটককৃতদের জিজ্ঞাসাবাদে তারা কাবিখা/টিআর প্রকল্পের আত্মসাৎকৃত অর্থের মধ্যে ৫২ লাখ টাকা পুলিশের কাছে জমা দিয়েছে বলে জানা গেছে।

বর্তমানে অভিযুক্তরা শিবপুর মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় শিবপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023 Daily Guptochor 24.com
Web Design By Khan IT Host