1. admin@dailyguptochor24.com : admindgc :
  2. sajibmiahmsm123@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
Title :
নরসিংদী সদর থানায় ভাইরাল ওসি মোজাফ্ফর: পোস্টিং হলেও দায়িত্বে বসা নিয়ে রহস্য! নরসিংদী জেলা বিএনপির ইফতার মাহফিল ঘিরে বিতর্ক: দাওয়াত কার্ড নিয়ে সমালোচনার ঝড়!! নরসিংদী সদরে সঙ্গিতা বাজারে মোবাইল কোর্টের অভিযান: তিন ফার্মেসিকে অর্থদণ্ড নরসিংদী সদর শীলমান্দীতে নতুন প্রত্যাশা: বোরহান উদ্দিনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী। নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ ও হিসাব রক্ষকের পেটে ১২ কোটি ৪৫ লাখ টাকা! রমজান সামনে রেখে নরসিংদীতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট, জরিমানা ৪ হাজার টাকা। নরসিংদীর দুঃসময়ের বিশ্বস্ত যেই তিন নেতাকে সুসময়ে বলি দিল বিএনপি! একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ পরিবহন খাতে নরসিংদীর সাফল্য: কেন্দ্রীয় নেতৃত্বে সারোয়ার মৃধা। রায়পুরার চরাঞ্চলে যৌথ বাহিনীর অভিযান: আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ সন্ত্রাসী গ্রেফতার*

শিবপুর থানার এস আই রাজ্জাকের মারধরে অজ্ঞান এক রিক্সাচালক

  • Update Time : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

গুপ্তচর ডেস্ক: নরসিংদীতে আসামি ধরতে গিয়ে আসামীর উপর নির্যাতন চালানোর তথ্য পাওয়া গেছে পুলিশের এক এসআই’র বিরুদ্ধে।
পুলিশের নির্যাতনের শিকার হয়ে রবিন (২৫) নামে এক রিকশা চালক অজ্ঞান  হয়ে নরসিংদী ১০০শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা যায়।
আহত রবিন শিবপুরের দুলালপুর ইউনিয়নের গড়বাড়ি এলাকার কফিল উদ্দীন এর ছেলে।
সূত্র জানায়, বুধবার (১১ সেপ্টেম্বর) শিবপুর মডেল থানার এসআই আব্দুল রাজ্জাক এর নেতৃত্বে পুলিশ এলাকায় গিয়ে রবিনকে আটক করে এবং তাকে মারধর করতে করতে মাটিতে ফেলে দেয়। মারধর করার এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে পরলে, পরবর্তীতে পুলিশ প্রথমে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে ,অবস্থা গুরুত্বর হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ১০০শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করে।
এ বিষয়ে অভিযুক্ত এসআই আব্দুল রাজ্জাক বলেন, আমাদের দেখে সে ধান ক্ষেতের মধ্য দিয়ে দৌড় দেয়, আমি তার পিছু নিলে সে ধান ক্ষেতে প্রথমে বসে যায়, পরে শুয়ে গেলে আমি তার অবস্থা গুরুত্বর দেখে তাকে হাসপাতালে নিয়ে আসি।

নরসিংদী জেলা হাসপাতালের মেডিকেল অফিসার এরশাদ মাহমুদ জানান,রাত পনে ৯ টার দিকে রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, এখনো তার জ্ঞান ফেরেনি।

এ বিষয়ে শিবপুর থানার অফিসার ইনচার্জ  ফিরোজ তালুকদারের সাথে মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেনি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023 Daily Guptochor 24.com
Web Design By Khan IT Host