Headline
নরসিংদীতে ভূমিদস্যু আওয়ামী লীগ নেতা রাজু গ্রেফতার!! নরসিংদী ডিসি অফিসের গোপনীয় সহকারী বিপ্লবের ৬০ লাখ টাকার ফ্ল্যাট ক্রয়! নরসিংদীতে অগ্রণী ব্যাংকের ম্যানেজার হাবিবের আলাদিনের চেরাগ! শিবপুরে ডাকাতি মামলায় দেশের বিভিন্ন জেলা থেকে ৫ আসামি গ্রেপ্তার ১৬৪ ধারায় জবানবন্দি, উদ্ধার এক জোড়া কানের দুল ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বসতবাড়িতে হামলা, যুবককে হত্যাচেষ্টার অভিযোগ; নারীর স্বর্ণের চেইন ছিনতাই! বেলাবতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার বেলাবতে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীর ওসির নরসিংদীতে দুই কোটি টাকার ফ্ল্যাট! নিরব কেন প্রশাসন?? রায়পুরায় সরকারি কর্মকর্তার আয়োজনে আওয়ামী লীগ নেতাকর্মীদের নৌভ্রমণ! মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ‘নীলা-রাশেদ’ সিন্ডিকেটের রাজত্ব, উঠছে ভয়াবহ অনিয়মের অভিযোগ!
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

নরসিংদীতে ৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার!

প্রতিনিধি:
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : 
নরসিংদীর বাসাইল এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বৃহস্পতিবার (১৮ জুন) নরসিংদী মডেল থানাধীন বাসাইল এলাকাস্থ ঢাকা-সিলেট মহাসড়কের পূর্ব পাশে অবস্থিত জনপ্রিয় হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন আসিফ আহমেদ সোহাগ (২০)। তিনি সিলেট জেলার জকিগঞ্জ থানার লোহারমোড় এলাকার বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আসিফ আহমেদ সোহাগের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাহিদা বেগম বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নরসিংদী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নরসিংদীর উপপরিচালক মোহাম্মদ হাবীব তৌহিদ ইমাম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান বজায় থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category