Headline
নরসিংদীতে ভূমিদস্যু আওয়ামী লীগ নেতা রাজু গ্রেফতার!! নরসিংদী ডিসি অফিসের গোপনীয় সহকারী বিপ্লবের ৬০ লাখ টাকার ফ্ল্যাট ক্রয়! নরসিংদীতে অগ্রণী ব্যাংকের ম্যানেজার হাবিবের আলাদিনের চেরাগ! শিবপুরে ডাকাতি মামলায় দেশের বিভিন্ন জেলা থেকে ৫ আসামি গ্রেপ্তার ১৬৪ ধারায় জবানবন্দি, উদ্ধার এক জোড়া কানের দুল ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বসতবাড়িতে হামলা, যুবককে হত্যাচেষ্টার অভিযোগ; নারীর স্বর্ণের চেইন ছিনতাই! বেলাবতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার বেলাবতে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীর ওসির নরসিংদীতে দুই কোটি টাকার ফ্ল্যাট! নিরব কেন প্রশাসন?? রায়পুরায় সরকারি কর্মকর্তার আয়োজনে আওয়ামী লীগ নেতাকর্মীদের নৌভ্রমণ! মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ‘নীলা-রাশেদ’ সিন্ডিকেটের রাজত্ব, উঠছে ভয়াবহ অনিয়মের অভিযোগ!
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

বেলাবতে ৩৫০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার, পলাতক ৩

প্রতিনিধি:
প্রকাশকাল : রবিবার, ২ আগস্ট, ২০২৬

বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর বেলাব উপজেলায় অভিযান চালিয়ে ৩৫০ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা এবং একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলসহ একজনকে গ্রেপ্তার করেছে বেলাব থানা পুলিশ।
পুলিশ জানায়, জিডি নং-৩৪, তারিখ ১ আগস্ট ২০২৬-এর ভিত্তিতে এসআই (নিরস্ত্র) মো. ফজলুল হক সঙ্গীয় ফোর্সসহ জুলু-৬ ডিউটিতে থাকা অবস্থায় শনিবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে বেলাব থানার চর কাশিমনগর পূর্বপাড়া এলাকায় সাঈদ উকিলের বাড়ির সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করেন।
এ সময় মো. হানিফ মিয়া (৩৭), পিতা- মো. মধু মিয়া, সাং- চর কাশিমনগর পূর্বপাড়া, থানা- বেলাব, জেলা- নরসিংদীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট (আনুমানিক মূল্য ১ লাখ ৫ হাজার টাকা), ১০০ গ্রাম গাঁজা (আনুমানিক মূল্য ৩ হাজার টাকা) এবং একটি রেজিস্ট্রেশনবিহীন কালো রঙের সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত হানিফ মিয়া পলাতক আসামি আলতাফ হোসেন ওরফে আলতা (৪০), মো. আমির হোসেন (৩৮) এবং উজ্জ্বল মিয়া (২৫)-এর সহযোগিতায় মোটরসাইকেল ব্যবহার করে ইয়াবা ও গাঁজা বিক্রির উদ্দেশ্যে ঘটনাস্থানে অবস্থান করছিলেন। পলাতক তিনজনই বেলাব উপজেলার চর বাঘবের ঝালকান্দা এলাকার বাসিন্দা।
বেলাব থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category