1. admin@dailyguptochor24.com : admindgc :
  2. sajibmiahmsm123@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
Title :
রায়পুরায় শিশু মোস্তাকিম হত্যা মামলার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার নরসিংদী সদর থানায় ভাইরাল ওসি মোজাফ্ফর: পোস্টিং হলেও দায়িত্বে বসা নিয়ে রহস্য! নরসিংদী জেলা বিএনপির ইফতার মাহফিল ঘিরে বিতর্ক: দাওয়াত কার্ড নিয়ে সমালোচনার ঝড়!! নরসিংদী সদরে সঙ্গিতা বাজারে মোবাইল কোর্টের অভিযান: তিন ফার্মেসিকে অর্থদণ্ড নরসিংদী সদর শীলমান্দীতে নতুন প্রত্যাশা: বোরহান উদ্দিনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী। নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ ও হিসাব রক্ষকের পেটে ১২ কোটি ৪৫ লাখ টাকা! রমজান সামনে রেখে নরসিংদীতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট, জরিমানা ৪ হাজার টাকা। নরসিংদীর দুঃসময়ের বিশ্বস্ত যেই তিন নেতাকে সুসময়ে বলি দিল বিএনপি! একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ পরিবহন খাতে নরসিংদীর সাফল্য: কেন্দ্রীয় নেতৃত্বে সারোয়ার মৃধা।

সন্ত্রাসীদের হাত থেকে নিজের বাবাকে বাঁচাতে প্রাণ হারালো কিশোর মিলন

  • Update Time : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

শিবপুর প্রতিনিধি:

নরসিংদীর শিবপুরে সন্ত্রাসীদের হাত থেকে নিজের বাবাকে বাঁচাতে গিয়ে সিএনজি চাপায় নিহত হন মিলন নামের ১০ বছরের এক কিশোর। নিহত মিলন লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার আরজি শেখ সিন্দুর গ্রামের মানিকের ছেলে। সে তার পিতার সাথে শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নে পরিবারের সাথে বসবাস করতো।

নিহতের পিতা জানায়, দীর্ঘদিন যাবৎ উপজেলার মানিকদী গ্রামের এ এম এল নামক একটি ইটের ভাটায় শ্রমিকের কাজ করে আসছেন তিনি। পার্শবর্তী অন্য একটি ইটের ভাটায় লেবার সরদার হিসেবে কাজ করেন লালমনিরহাটের একই উপজেলার মিজান। মানিকের সাথে মিজানের পূর্ব শত্রুতা থাকায় গত শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় মানিককে উঠিয়ে নিতে স্থানীয় কিছু ভাড়াটিয়া পাঠায় মিজান।

সিএনজি যোগে সন্ত্রাসীরা মানিককে উঠিয়ে নিতে ধস্তাধস্তির এক পর্যায়ে তার ছেলে কিশোর মিলন তাঁর বাবাকে বাঁচাতে আসার চেষ্টা করলে সন্ত্রাসীরা তাকে সিএনজির চাকায় পিষ্ট করে পালিয়ে যাওয়ার সময় একজনকে আটকে রাখে মানিক। পরে মানিকের ডাকচিৎকারে ইটের ভাটার লোকজন ছুটে এসে আটকে রাখা আকাশ নামের একজনকে পুলিশে সোপর্দ করে এবং আহত কিশোর মিলনকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবপুর মডেল থানার ওসি (তদন্ত) মামুনুর রশীদ জানান,এই ঘটনায় থানায় একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের প্রেক্ষিতে দুজনকে আটক করা হয়েছে, জড়িত অন্যান্যদের আটকের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023 Daily Guptochor 24.com
Web Design By Khan IT Host