1. admin@dailyguptochor24.com : admindgc :
  2. sajibmiahmsm123@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২১ অপরাহ্ন
Title :
হাজিরা শিটে স্বাক্ষরই করতে পারেনি শিক্ষার্থীরা, বেলাবতে বৃত্তি পরীক্ষায় চরম অব্যবস্থা! লাল বড়িতে সয়লাব নরসিংদী , বাড়ছে চুরি-ছিনতাই! অসুস্থ সাংবাদিকের বাড়িতে ভিপি খবিরুল ইয়াবা ব্যবসায়ীকে না ছাড়ায় মনোহরদীর ওসিকে স্ট্যান্ড রিলিজ! টাকার বিনিময়ে পাস! বেলাব মডেল সরকারি স্কুলে ৪০ ফেল শিক্ষার্থীকে সার্টিফিকেট! শিবপুরে হারুন খা হত্যা মামলার আসামি শুটার মোবারক গ্রেফতার সেবার মানে গলদ: নরসিংদীতে দুই হাসপাতালকে জরিমানা! ঢাকায় যাওয়ার পথে আটক ফাহিম, ইয়াবা মামলায় কারাগারে! শিবপুরে এনএসআই ও প্রশাসনের যৌথ অভিযানে অবৈধ জ্বালানি তেল উদ্ধার, একজনকে কারাদণ্ড ডিবির অভিযানে মাহবুব হত্যা মামলার আসামি গ্রেফতার, সিএনজি উদ্ধার

নরসিংদীতে মসজিদের জমি দখল করে ঘর নির্মাণ, মুসল্লিদের ক্ষোভে উচ্ছেদ।

  • Update Time : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীতে মসজিদের জমি দখল করে অবৈধভাবে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে নরসিংদী প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক উত্তাপ পত্রিকার সম্পাদক লিয়াকত হোসেনের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের পর বেলানগর জামে মসজিদের প্রায় ১০ শতাংশ জমির মধ্যে প্রায় দুই শতাংশ জায়গা দখল করে সেখানে অবৈধভাবে ঘর নির্মাণ করেন তিনি।

ঘর নির্মাণের ফলে মসজিদের চলমান নির্মাণ কাজ ব্যাহত হয় এবং মুসল্লিদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। মসজিদ কমিটি একাধিকবার লিয়াকত হোসেনকে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে অনুরোধ জানালেও তিনি কোনো কর্ণপাত করেননি। এমনকি নরসিংদী জেলা প্রশাসক ও স্থানীয় মুসল্লিরা বারবার অনুরোধ করলেও তিনি কথিত ‘ক্ষমতার প্রভাব’ দেখিয়ে ঘর ভাঙতে অস্বীকৃতি জানান।

অবশেষে আজ শুক্রবার (১৭ অক্টোবর) জুমার নামাজের পর উত্তেজিত মুসল্লিরা ক্ষুব্ধ হয়ে নিজেরাই অবৈধ স্থাপনাটি ভেঙে ফেলেন। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা বলেন, ধর্মীয় স্থানের জমি দখলের মতো নিন্দনীয় কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা প্রশাসনের কাছে দখলকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023 Daily Guptochor 24.com
Web Design By Khan IT Host