1. admin@dailyguptochor24.com : admindgc :
  2. sajibmiahmsm123@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
Title :
রায়পুরায় শিশু মোস্তাকিম হত্যা মামলার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার নরসিংদী সদর থানায় ভাইরাল ওসি মোজাফ্ফর: পোস্টিং হলেও দায়িত্বে বসা নিয়ে রহস্য! নরসিংদী জেলা বিএনপির ইফতার মাহফিল ঘিরে বিতর্ক: দাওয়াত কার্ড নিয়ে সমালোচনার ঝড়!! নরসিংদী সদরে সঙ্গিতা বাজারে মোবাইল কোর্টের অভিযান: তিন ফার্মেসিকে অর্থদণ্ড নরসিংদী সদর শীলমান্দীতে নতুন প্রত্যাশা: বোরহান উদ্দিনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী। নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ ও হিসাব রক্ষকের পেটে ১২ কোটি ৪৫ লাখ টাকা! রমজান সামনে রেখে নরসিংদীতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট, জরিমানা ৪ হাজার টাকা। নরসিংদীর দুঃসময়ের বিশ্বস্ত যেই তিন নেতাকে সুসময়ে বলি দিল বিএনপি! একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ পরিবহন খাতে নরসিংদীর সাফল্য: কেন্দ্রীয় নেতৃত্বে সারোয়ার মৃধা।

অনিয়ম ও দুর্নীতির মহারানী মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার!!!

  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

গুপ্তচর ডেস্ক :
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কাছে অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগটি করেছেন মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী শরিফুল ইসলাম শাকিল।
জানা যায়,মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার হাফিসা খান ১৩ ডিসেম্বর ২০২৩ তারিখে মনোহরদী কর্মস্থলে যোগদান করেন। তখন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চলমান। আওয়ামীলীগ সমর্থিত এই কর্মকর্তা যোগদান করেই নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন সাবেক শিল্পমন্ত্রীকে নির্বাচনে বিজয়ী করানোর সমর্থন দেন। বিনিময়ে ০৫-০১-২০২৪ইং তারিখে উনার বিশ্বস্ত  মানুষের মাধ্যমে ৯০,০০০,০০ (নব্বই লক্ষ) টাকা ঘুষ গ্রহণ করেন। যদিও সাইফুল ইসলাম খান বীরু ব্যাপক ভোট বেশি পেয়ে নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু নির্বাহী কর্মকর্তা প্রশাসনিক ক্ষমতা খাটিয়ে শিল্পমন্ত্রীর জয় নিশ্চিত করেন, যা নির্বাচন পরবর্তী সময়ে মনোহরদী ও বেলাব আসনের মানুষ ভোটের নিসাব মেলাতে পারেনি।
তাছাড়া ৭ম উপজেলা পরিষদ নির্বাচনে ও তিনি অবৈধ লেনদেনের মাধ্যমে  বিজয়ী প্রার্থীর পক্ষে কাজ করে, যার প্রমান হিসেবে তখনকার অন্যান্য প্রার্থীর সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটলেও তিনি আইনি কোন পদক্ষেপ নেয়নি।

মনোহরদী উপজেলার সকল অবৈধ বালু ব্যবসায়ীদের কাছ থেকে দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান বাহালুল এর মাধ্যমে প্রায় ১ কোটি টাকা অবৈধ ঘুষ বানিজ্য করে। তাদের কাছ থেকে
৫,০০,০০০/- (পাচঁ লক্ষ) টাকা নিয়ে রশিদ দিত ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা। বাকী টাকা তিনি আত্মসাৎ করত। প্রায় সবার সাথে এ কাজগুলো করেছে।ইটের ভাটা’র মালিক সমিতির সভাপতি বুলু ও সাধারণ সম্পাদক ফরিদ তাদের কাছ থেকে বিভিন্ন দিবস যেমন- ২৬শে মার্চ (স্বাধীনতা দিবস), ১৬ ডিসেম্বর (বিজয় দিবস), ২১শেফেব্রুয়ারি (ভাষা দিবস), ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ) উপলক্ষে অবৈধভাবে চাঁদা আদায় করত।বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন অযুহাতে অবৈধ অর্থ আদায় করত।

অন্য একটি সূত্র জানায়,
তার স্বামী পুলিশের কর্মকর্তা হওয়া সুবাদে মনোহরদী উপজেলা পীরগ্রামের  ২৭ তম ব্যাচের পুলিশ ক্যাডার গনহত্যার অন্যতম হোতা মোহাম্মদ ইকবাল হোসাইনকে তিনি অভিবাভক হিসেবে
উপজেলায় পরিচয় দিতেন।  ২০২০ সালে মেজর সিনহা হত্যার সময় মোহাম্মদ ইকবাল হোসাইন কক্সবাজারে এএসপি হিসেবে কর্মরত ছিল। আশ্চর্যের ব্যাপার হচ্ছে ২০২০ সালে তার বীরোচিত কর্মকান্ডের জন্য সে ২০২২ সালে এসে বিপিএম সেবা পদকের জন্য মনোনীত হয়।গনতহ্যার অপরাধের দায়ে মোহাম্মদ ইকবাল হোসাইন এখন জেল হাজতে। মোহাম্মদ ইকবাল
হোসাইন এর প্রভাব খাটিয়েও তিনি মনোহরদীতে  বাড়তি সুযোগ নিতেন। সাবেক সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান এর অত্মীয় পরিচয় দিতেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিসা খানের সাথে মোবাইলে যোগাযোগ করা হয়। তিনি বলেন এগুলি ভুয়া, অযৌক্তিক, ভ্রান্ত ও মিথ্যা কথা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023 Daily Guptochor 24.com
Web Design By Khan IT Host