1. admin@dailyguptochor24.com : admindgc :
  2. sajibmiahmsm123@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
Title :
রায়পুরায় শিশু মোস্তাকিম হত্যা মামলার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার নরসিংদী সদর থানায় ভাইরাল ওসি মোজাফ্ফর: পোস্টিং হলেও দায়িত্বে বসা নিয়ে রহস্য! নরসিংদী জেলা বিএনপির ইফতার মাহফিল ঘিরে বিতর্ক: দাওয়াত কার্ড নিয়ে সমালোচনার ঝড়!! নরসিংদী সদরে সঙ্গিতা বাজারে মোবাইল কোর্টের অভিযান: তিন ফার্মেসিকে অর্থদণ্ড নরসিংদী সদর শীলমান্দীতে নতুন প্রত্যাশা: বোরহান উদ্দিনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী। নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ ও হিসাব রক্ষকের পেটে ১২ কোটি ৪৫ লাখ টাকা! রমজান সামনে রেখে নরসিংদীতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট, জরিমানা ৪ হাজার টাকা। নরসিংদীর দুঃসময়ের বিশ্বস্ত যেই তিন নেতাকে সুসময়ে বলি দিল বিএনপি! একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ পরিবহন খাতে নরসিংদীর সাফল্য: কেন্দ্রীয় নেতৃত্বে সারোয়ার মৃধা।

নরসিংদীতে অবরোধে হঠাৎ চাঙ্গা বিএনপি

  • Update Time : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩

গুপ্তচর ডেস্ক:
বিএনপি’র দুর্গখ্যাত নরসিংদী জেলা,শীর্ষ নেতাদের কারাবন্দীর পর আতঙ্কে দিশেহারা ছিল।নরসিংদীর দুই শীর্ষ নেতা বিএনপি’র যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকনএবং সদস্য সচিব মনজুর এলাহী রাজনৈতিক মামলায় কারাগারে রয়েছেন।

এতে করে তৃণমূল নেতা কর্মীরা অনেকটাই কোনঠাসা হয়ে পড়ে।সেই অবস্থা থেকে উত্তরণের জন্য দল থেকে আসে নতুন সিদ্ধান্ত।বেলাবো মনোহরদীর সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল কে ভারপ্রাপ্ত আহ্বায়ক এবংযুগ্ন আবহবায়ক আবু সালেহ চৌধুরীকে সদস্য সচিব করে নতুন নেতৃত্ব দেন দলীয় হাই কমান্ড।

নতুন নেতৃত্ব পেয়েই এই প্রথম সক্রিয় হয়েছে জেলা বিএনপি।বর্তমানে চলছে বিএনপি’র ৪৮ ঘন্টা অবরোধ কর্মসূচি।কেন্দ্রীয় এ কর্মসূচি সফল করার জন্য জেলা বিএনপি মাঠে নেমেছে।গতকাল রাত মাধবদীতে ঢাকা- সিলেট মহাসড়কে অবরোধের পক্ষে মশাল পিছল বের করে বিএনপি নেতা কর্মীরা।

তাছাড়াও সরদার শাখাওয়াত হোসেন বকুলের অনুসারীরা সকালে মনোহরদী বাসস্ট্যান্ড, বেলাবোতে বারৈচা বাসস্ট্যান্ড অবরোধের পক্ষে বিক্ষোভ মিছিল করে।

নতুন নেতৃত্ব পেয়ে হঠাৎ করেই যেন চাঙ্গা হয়ে যাচ্ছে নরসিংদী জেলা বিএনপি।আগামী সকল কর্মসূচিতে সক্রিয় থাকবে নেতাকর্মীরা এমনটাই জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023 Daily Guptochor 24.com
Web Design By Khan IT Host