1. admin@dailyguptochor24.com : admindgc :
  2. sajibmiahmsm123@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
Title :
রায়পুরায় শিশু মোস্তাকিম হত্যা মামলার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার নরসিংদী সদর থানায় ভাইরাল ওসি মোজাফ্ফর: পোস্টিং হলেও দায়িত্বে বসা নিয়ে রহস্য! নরসিংদী জেলা বিএনপির ইফতার মাহফিল ঘিরে বিতর্ক: দাওয়াত কার্ড নিয়ে সমালোচনার ঝড়!! নরসিংদী সদরে সঙ্গিতা বাজারে মোবাইল কোর্টের অভিযান: তিন ফার্মেসিকে অর্থদণ্ড নরসিংদী সদর শীলমান্দীতে নতুন প্রত্যাশা: বোরহান উদ্দিনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী। নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ ও হিসাব রক্ষকের পেটে ১২ কোটি ৪৫ লাখ টাকা! রমজান সামনে রেখে নরসিংদীতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট, জরিমানা ৪ হাজার টাকা। নরসিংদীর দুঃসময়ের বিশ্বস্ত যেই তিন নেতাকে সুসময়ে বলি দিল বিএনপি! একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ পরিবহন খাতে নরসিংদীর সাফল্য: কেন্দ্রীয় নেতৃত্বে সারোয়ার মৃধা।

নরসিংদীতে ছাত্রনেতা হুমায়ুন হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার।

  • Update Time : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫

গুপ্তচর ডেস্ক :
নরসিংদীতে ছাত্রদল কর্মী হুমায়ুন হত্যা মামলার প্রধান আসামি শাহ আলমকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে সেনাবাহিনী। আটকের পর নরসিংদী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করলে তাকে গ্রেফতার দেখানো হয়। মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাত দেড়টার দিকে নরসিংদীর ভেলানগরে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সেনাবাহিনী জানায়, নরসিংদীর পাঁচদোনার ছাত্রদল কর্মী হুমায়ুন হত্যা মামলার প্রধান আসামি শাহ আলম সোমবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ৮ টার দিকে পাঁচদোনার একটি বাড়িতে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয় এবং এলাকাবাসীকে ভয় দেখাতে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পরে এলাকাবাসী সেনাবাহিনীকে খবর দিলে দুটি বিশেষ টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাড়িটি ঘেরাও করে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত শাহ আলম সেনাবাহিনীকে উদ্দেশ করে চার থেকে পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। এরপর প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় শাহ আলমকে সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করানো হয়। সেনাবাহিনীর নরসিংদী ক্যাম্পে দায়িত্বরত ২৮ বেঙ্গলের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ বলেন, ‘আটক শাহ আলমের কাছ থেকে ‘ফাতিহ-১৩’ মডেলের একটি পিস্তল-গুলি এবং ছড়িয়ে-ছিটিয়ে থাকা বেশ কিছু গুলির খোসা উদ্ধার করা হয়। তার নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। প্রসঙ্গত, গত ২২ ডিসেম্বর দিবাগত রাতে পাঁচদোনা এলাকাতেই ছাত্রদল কর্মী হুমায়ুন দুর্বৃত্তদের গুলিতে খুন হন। এরপর এই খুনের অভিযোগ ওঠে শাহ আলমের বিরুদ্ধে। গ্রেফতার শাহ আলম মাধবদীর আমদিয়া এলাকার মৃত কাজিম উদ্দিনের ছেলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023 Daily Guptochor 24.com
Web Design By Khan IT Host