1. admin@dailyguptochor24.com : admindgc :
  2. sajibmiahmsm123@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
Title :
নরসিংদী সদর থানায় ভাইরাল ওসি মোজাফ্ফর: পোস্টিং হলেও দায়িত্বে বসা নিয়ে রহস্য! নরসিংদী জেলা বিএনপির ইফতার মাহফিল ঘিরে বিতর্ক: দাওয়াত কার্ড নিয়ে সমালোচনার ঝড়!! নরসিংদী সদরে সঙ্গিতা বাজারে মোবাইল কোর্টের অভিযান: তিন ফার্মেসিকে অর্থদণ্ড নরসিংদী সদর শীলমান্দীতে নতুন প্রত্যাশা: বোরহান উদ্দিনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী। নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ ও হিসাব রক্ষকের পেটে ১২ কোটি ৪৫ লাখ টাকা! রমজান সামনে রেখে নরসিংদীতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট, জরিমানা ৪ হাজার টাকা। নরসিংদীর দুঃসময়ের বিশ্বস্ত যেই তিন নেতাকে সুসময়ে বলি দিল বিএনপি! একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ পরিবহন খাতে নরসিংদীর সাফল্য: কেন্দ্রীয় নেতৃত্বে সারোয়ার মৃধা। রায়পুরার চরাঞ্চলে যৌথ বাহিনীর অভিযান: আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ সন্ত্রাসী গ্রেফতার*

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ৩

  • Update Time : শুক্রবার, ৩ মে, ২০২৪

গুপ্তচর ডেস্ক:
নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তলসহ তিন জনকে গ্রেফতার করার তথ্য পাওয়া গেছে।২ মে(বৃহস্পতিবার)বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী মডেল থানার এস আই (নি:)মোঃ আ: গাফফার।

জানা যায়,একটি গোপন সংবাদের ভিত্তিতে ১ মে (বুধবার) রাত ১১ টা৫০ মিনিটে নরসিংদী মডেল থানাধীন শালিধা হ্যালিপেড মাঠের ভিতরে কতিপয় ডাকাত দল দেশী-বিদেশী অস্ত্রশস্ত্র সহ ডাকাতি করার উদ্দেশ্যে সমবেত হয়েছে এই সংবাদের ভিত্তিতে  এসআই (নিঃ)/ আঃ গাফ্ফার পিপিএম-বার এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তিনজন ডাকাতকে গ্রেফতার করেন। এ সময় আরো ১২/১৩ জন ডাকাত পালিয়ে যায়।গ্রেফতারকৃত আসামীরা হলেন, নরসিংদী সদরের কাজীরকান্দি গ্রামের রাসেল মিয়ার ছেলে এনামুল (২৫), চৌয়ালার কামরুল মিয়ার ছেলে মোঃ রিফাত মিয়া (২১), শালিধার মৃত সিদ্দিক মিয়ার ছেলে মোঃ রাকিব মিয়া (২৫), । ডাকাতির প্রস্তুতিকালে তাদের কাছ থেকে  একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, ০২ (দুই) রাউন্ড গুলি, একটি চাইনিজ চাপাতি, একটি দেশীয় তৈরী লোহার কুড়াল, একটি ষ্টীলের তৈরী ছুরা, একটি লোহার তৈরী দা, একটি লোহার তৈরী ছুরা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের  থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে পলাতক আসামীদের মধ্যে চারজনের নাম স্বীকার করে।তাদের স্বীকার কৃত পলাতক আসামিরা হলেন,নরসিংদী সদরের ব্রাহ্মণপাড়ার মৃত বাদল মিস্ত্রির ছেলে মোঃ তসলিম (৪১), কাউড়িয়া পাড়ার নাসির উদ্দিনের ছেলে তৌকির আহমেদ (২৬),  সাটিরপাড়ার মৃত সিদ্দিক মিয়ার ছেলে মোঃ হেলাল উদ্দিন (৩৪),  ঘোষপাড়ার কাজল মিয়ার ছেলে সাজিদ (২৬)। তাদের সহযোগী আরো অজ্ঞাতনামা পলাতক ৫/৬ আসামী আছে বলে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামি এনামুলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।উল্লেখিত অন্য আসামিদের বিরুদ্ধে ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023 Daily Guptochor 24.com
Web Design By Khan IT Host