1. admin@dailyguptochor24.com : admindgc :
  2. sajibmiahmsm123@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
Title :
টাকা বাঁচাতে নিজের মনোনয়ন গোপন করেন মঞ্জুর এলাহী! হাজিরা শিটে স্বাক্ষরই করতে পারেনি শিক্ষার্থীরা, বেলাবতে বৃত্তি পরীক্ষায় চরম অব্যবস্থা! লাল বড়িতে সয়লাব নরসিংদী , বাড়ছে চুরি-ছিনতাই! অসুস্থ সাংবাদিকের বাড়িতে ভিপি খবিরুল ইয়াবা ব্যবসায়ীকে না ছাড়ায় মনোহরদীর ওসিকে স্ট্যান্ড রিলিজ! টাকার বিনিময়ে পাস! বেলাব মডেল সরকারি স্কুলে ৪০ ফেল শিক্ষার্থীকে সার্টিফিকেট! শিবপুরে হারুন খা হত্যা মামলার আসামি শুটার মোবারক গ্রেফতার সেবার মানে গলদ: নরসিংদীতে দুই হাসপাতালকে জরিমানা! ঢাকায় যাওয়ার পথে আটক ফাহিম, ইয়াবা মামলায় কারাগারে! শিবপুরে এনএসআই ও প্রশাসনের যৌথ অভিযানে অবৈধ জ্বালানি তেল উদ্ধার, একজনকে কারাদণ্ড

নরসিংদী থানা পুলিশের অভিযানে ২৭ মামলার আসামি আপেল গ্রেপ্তার

  • Update Time : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩

গুপ্তচর ডেস্ক:

ডাকাতি,অস্ত্র ও মাদকসহ ২৭ মামলার পলাতক আসামীকে আটক করেছে নরসিংদী মডেল থানা পুলিশ। শুক্রবার রাতে গাজীপুর জেলার বাঘের বাজার থেকে তাকে আটক করা হয়েছে।

শনিবার দুপুরে নরসিংদী মডেল থানা প্রাঙ্গণে নরসিংদী সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শহীদুল ইসলাম সোহাগ সাংবাদিকদের আটকের বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃত আপেল মাহমুদ নরসিংদী সদর উপজেলার ঘোড়াদিয়া পুরানপাড়ার মৃত নওয়াব আলীর ছেলে।সাংবাদিক সম্মেলনে শহীদুল ইসলাম সোহাগ জানান,নরসিংদী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এর নির্দেশনায়,বিভিন্ন তথ্য প্রযুক্তি ব্যবহার করে নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম ভূইয়া’র নেতৃত্বে এসআই আব্দুল গাফফার গাজীপুর জেলার বাঘের বাজার থেকে তাকে আটক করেন।

আটককৃত আসামী আপেল মাহমুদ এর বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ৭টি ডাকাতি, ১১টি ডাকাতি প্রস্তুতি, ৬টি অস্ত্র, ১ টি বিস্ফোরক ও ২টি মাদক মামলাসহ ২৭ টি মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এর মধ্যে নরসিংদী মডেল থানায় রয়েছে ১৩ টি মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023 Daily Guptochor 24.com
Web Design By Khan IT Host