1. admin@dailyguptochor24.com : admindgc :
  2. sajibmiahmsm123@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
Title :
রায়পুরায় শিশু মোস্তাকিম হত্যা মামলার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার নরসিংদী সদর থানায় ভাইরাল ওসি মোজাফ্ফর: পোস্টিং হলেও দায়িত্বে বসা নিয়ে রহস্য! নরসিংদী জেলা বিএনপির ইফতার মাহফিল ঘিরে বিতর্ক: দাওয়াত কার্ড নিয়ে সমালোচনার ঝড়!! নরসিংদী সদরে সঙ্গিতা বাজারে মোবাইল কোর্টের অভিযান: তিন ফার্মেসিকে অর্থদণ্ড নরসিংদী সদর শীলমান্দীতে নতুন প্রত্যাশা: বোরহান উদ্দিনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী। নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ ও হিসাব রক্ষকের পেটে ১২ কোটি ৪৫ লাখ টাকা! রমজান সামনে রেখে নরসিংদীতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট, জরিমানা ৪ হাজার টাকা। নরসিংদীর দুঃসময়ের বিশ্বস্ত যেই তিন নেতাকে সুসময়ে বলি দিল বিএনপি! একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ পরিবহন খাতে নরসিংদীর সাফল্য: কেন্দ্রীয় নেতৃত্বে সারোয়ার মৃধা।

নরসিংদী মুক্ত দিবসে বিজয় কনসার্টের আয়োজন করবে জেলা প্রশাসন

  • Update Time : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩

গুপ্তচর ডেস্ক:
আগামী ১২ ডিসেম্বর নরসিংদী হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে তরুণ প্রজন্মের কাছে দিবসটির গুরুত্ব তুলে ধরতে বিজয় কনসার্টের আয়োজন করবে জেলা প্রশাসন। ‘বিজয় কনসার্ট’ টি যথাযথভাবে আয়োজনের লক্ষ্যে বুধবার এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. বদিউল আলম। এতে স্থানীয় সরকার শাখার উপপরিচালক মৌসুমী সরকার রাখী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তফা মনোয়ার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চিত্রা শিকারী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মুশফিকুর রহমান, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) অনির্বাণ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠানসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
‘বিজয় কনসার্ট’ টি সফলভাবে পালন করার জন্য নিরাপত্তা ব্যবস্থা ও অন্যান্য আয়োজন নিয়ে সভায় আলোকপাত করা হয়।

আয়োজনের যাবতীয় ব্যবস্থাপনার প্রধান সমন্বয়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তফা মনোয়ার জানান, দেশসেরা কয়েকটি ব্যান্ড ও একক সঙ্গীতশিল্পী ছাড়াও স্থানীয় জনপ্রিয় ব্যান্ডগুলো এ আয়োজনে অংশগ্রহণ করবে। অনুষ্ঠানটির নিরাপত্তার ব্যবস্থায় নিয়োজিত থাকবে জেলা পুলিশ, র‍্যাব, আনসার ব্যাটালিয়ন, ভিডিপি, বিএনসিসি, স্কাউট, রেড ক্রিসেন্ট ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ।

সভায় মহান মুক্তিযুদ্ধে নরসিংদীর গৌরবগাঁথা ইতিহাস এবং যুদ্ধকালীন মুক্তিযোদ্ধাগণের বীরোচিত ভূমিকা কৃতজ্ঞচিত্তে স্মরণ করে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম তাঁর বক্তব্যে বলেন, ১২ ডিসেম্বর মুক্তিযুদ্ধের ইতিহাসে নরসিংদীবাসীর কাছে অত্যন্ত গৌরবোজ্জল ও স্মরণীয় দিন। নরসিংদীর নতুন প্রজন্ম যেন  এ দিনটিকে মনে রাখতে পারে, তার জন্য এ আয়োজন।

উল্লেখ্য, ১২ ডিসেম্বর সকালে নরসিংদী মুক্ত দিবস উপলক্ষ্যে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালি, আলোচনা সভা এবং পরবর্তীতে দুপুর ২ টায় নরসিংদী মুসলেহ উদ্দীন ভুইয়া স্টেডিয়ামে কনসার্টটি শুরু হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023 Daily Guptochor 24.com
Web Design By Khan IT Host