1. admin@dailyguptochor24.com : admindgc :
  2. sajibmiahmsm123@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
Title :
রায়পুরায় শিশু মোস্তাকিম হত্যা মামলার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার নরসিংদী সদর থানায় ভাইরাল ওসি মোজাফ্ফর: পোস্টিং হলেও দায়িত্বে বসা নিয়ে রহস্য! নরসিংদী জেলা বিএনপির ইফতার মাহফিল ঘিরে বিতর্ক: দাওয়াত কার্ড নিয়ে সমালোচনার ঝড়!! নরসিংদী সদরে সঙ্গিতা বাজারে মোবাইল কোর্টের অভিযান: তিন ফার্মেসিকে অর্থদণ্ড নরসিংদী সদর শীলমান্দীতে নতুন প্রত্যাশা: বোরহান উদ্দিনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী। নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ ও হিসাব রক্ষকের পেটে ১২ কোটি ৪৫ লাখ টাকা! রমজান সামনে রেখে নরসিংদীতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট, জরিমানা ৪ হাজার টাকা। নরসিংদীর দুঃসময়ের বিশ্বস্ত যেই তিন নেতাকে সুসময়ে বলি দিল বিএনপি! একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ পরিবহন খাতে নরসিংদীর সাফল্য: কেন্দ্রীয় নেতৃত্বে সারোয়ার মৃধা।

প্রতিবাদ ও নিন্দা প্রকাশ।

  • Update Time : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

আমি, ফজলুল রশিদ আদর, নরসিংদীর একজন স্বনামধন্য এবং বৈধভাবে ইট -বালু ব্যবসার সাথে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত। আমি অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সাথে লক্ষ্য করেছি যে, “হার্ট হ্যাকার” নামে একটি ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে আমার বিরুদ্ধে চরম মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগ ছড়ানো হচ্ছে। এই ফেক আইডির মাধ্যমে আমাকে মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী, চাঁদাবাজ ও সন্ত্রাসী বলে আখ্যা দেওয়ার ঘৃণ্য চেষ্টা করা হয়েছে, যা সম্পূর্ণরূপে উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিকভাবে প্ররোচিত।

আমি স্পষ্টভাবে জানাতে চাই—আমি কোনোদিন একটি সিগারেটও মুখে তুলিনি, মাদক বা অস্ত্রের সাথে আমার কোনও সংস্পর্শ নেই। আমি কোনও অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নই এবং কখনও কাউকে জোরপূর্বক চাঁদা দাবি করিনি। যারা এধরনের গুজব ও অপপ্রচার চালাচ্ছে, তারা মূলত একটি সুপরিকল্পিত চক্রান্তের অংশ, যারা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে আমার সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টায় লিপ্ত।

আমি ছাত্রজীবন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত। আমার এই রাজনৈতিক অবস্থানকে বিবেচনায় নিয়ে আওয়ামী লীগের একটি চক্র বারবার আমার বিরুদ্ধে ভুয়া প্রোপাগান্ডা চালাচ্ছে।

আমি এ ধরনের তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং এ বিষয়ে মাননীয় পুলিশ সুপার, আইন-শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। যারা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা তথ্য ছড়াচ্ছে, তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক—এই আমার দৃঢ় দাবি।

পরিশেষে, আমি সকল শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে অনুরোধ জানাই—কোনো ভিত্তিহীন ও অপপ্রচারমূলক তথ্য বিশ্বাস না করে সত্যের পক্ষে থাকুন এবং অপপ্রচারকারীদের সামাজিকভাবে বর্জন করুন।

—ফজলুল রশিদ আদর
স্বনামধন্য ইট /বালু ব্যবসায়ী, নরসিংদী।
তারিখঃ ( ১৩ -৭-২৫ )

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023 Daily Guptochor 24.com
Web Design By Khan IT Host