Headline
শিবপুরে ডাকাতি মামলায় দেশের বিভিন্ন জেলা থেকে ৫ আসামি গ্রেপ্তার ১৬৪ ধারায় জবানবন্দি, উদ্ধার এক জোড়া কানের দুল ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বসতবাড়িতে হামলা, যুবককে হত্যাচেষ্টার অভিযোগ; নারীর স্বর্ণের চেইন ছিনতাই! বেলাবতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার বেলাবতে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীর ওসির নরসিংদীতে দুই কোটি টাকার ফ্ল্যাট! নিরব কেন প্রশাসন?? রায়পুরায় সরকারি কর্মকর্তার আয়োজনে আওয়ামী লীগ নেতাকর্মীদের নৌভ্রমণ! মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ‘নীলা-রাশেদ’ সিন্ডিকেটের রাজত্ব, উঠছে ভয়াবহ অনিয়মের অভিযোগ! মনোহরদী সাব রেজিস্ট্রি অফিস দুর্নীতির আখড়া, মাসে ২০ লাখ টাকা ঘুষ আদায়! বেলাবতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার নরসিংদীতে সরকারি ছুটি ছাড়াই ১৫ দিন থাইল্যান্ডে স্বাস্থ্য সহকারী, জানেন না উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা!
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

বেলাবতে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিনিধি:
প্রকাশকাল : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর বেলাবতে পৃথক অভিযানে ৫৪৫ পিস ইয়াবা ও নগদ টাকা এবং ২৪ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বেলাব থানাধীন মরিচাকান্দি এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে মো. সুমন মিয়া (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২৩ হাজার ৮৯০ টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, একই দিন বিকেল সাড়ে ৫টার দিকে বেলাব থানাধীন ঝালকান্দা এলাকায় অভিযান চালিয়ে মোছা. নিলুফা বেগম (৩৫) নামে এক নারীকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৪ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৭ হাজার ২০০ টাকা এবং গাঁজার মূল্য প্রায় ৬ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের দাবি, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে পৃথক অভিযান দুটি পরিচালনা করা হয়। গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এস এম আমানউল্লাহ জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category