1. admin@dailyguptochor24.com : admindgc :
  2. sajibmiahmsm123@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
Title :
রায়পুরায় শিশু মোস্তাকিম হত্যা মামলার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার নরসিংদী সদর থানায় ভাইরাল ওসি মোজাফ্ফর: পোস্টিং হলেও দায়িত্বে বসা নিয়ে রহস্য! নরসিংদী জেলা বিএনপির ইফতার মাহফিল ঘিরে বিতর্ক: দাওয়াত কার্ড নিয়ে সমালোচনার ঝড়!! নরসিংদী সদরে সঙ্গিতা বাজারে মোবাইল কোর্টের অভিযান: তিন ফার্মেসিকে অর্থদণ্ড নরসিংদী সদর শীলমান্দীতে নতুন প্রত্যাশা: বোরহান উদ্দিনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী। নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ ও হিসাব রক্ষকের পেটে ১২ কোটি ৪৫ লাখ টাকা! রমজান সামনে রেখে নরসিংদীতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট, জরিমানা ৪ হাজার টাকা। নরসিংদীর দুঃসময়ের বিশ্বস্ত যেই তিন নেতাকে সুসময়ে বলি দিল বিএনপি! একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ পরিবহন খাতে নরসিংদীর সাফল্য: কেন্দ্রীয় নেতৃত্বে সারোয়ার মৃধা।

রাষ্ট্রপতি পুলিশ পদক পাচ্ছেন মনোহরদী থানার ওসি আবুল কাসেম

  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪

তারেক হোসেন তালাশ

সাহসিকতা, বীরত্বপূর্ণ অবদান, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণরে মাধ্যমে প্রশংসনীয় অবদান রাখা এবং সেবামূলক কাজের জন্য রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পাচ্ছেন নরসিংদী জেলার মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাসেম ভূইয়া । বীরত্বপূর্ণ অবদান এবং সেবামূলক কাজের জন্য সারাদেশ ৪০০ পুলিশ কর্মকর্তার মধ্যে তিনি রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পদক প্রাপ্তিতে মনোনীত হন। তিনি দ্বাদশ জাতীয় নির্বাচনের পূর্বে নরসিংদী মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন।

ওসি আবুল কাশেম ভূঁইয়া চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি জেলার একজন কৃতি সন্তান। তিনি ১৯৭৪ মুসলিম সম্ভ্রান্ত পরিবারের জন্মগ্রহণ করেন । মানিকছড়ি হাই স্কুল থেকে এস.এস.সি,কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচ.এস.সি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে অনার্স-মাস্টার্স সম্পূর্ণ করেন তিনি। আবুল কাসেম ভুইয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৯ তম ব্যাচের একজন মেধাবী ছাত্র ছিলেন । কর্মজীবনেও তিনি মেধার স্বাক্ষর রেখেছেন।

২০০৭ সালে রেঞ্জের সর্বোচ্চ নাম্বার পেয়ে পদোন্নতি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০১১ সালে ইন্সপেক্টর হন।জাতিসংঘের শান্তি মিশনেও (সেট মিশন২০০৯-১০ ) তিনি অংশ গ্রহণ করেছিলেন।

তিনি মনোহরদী থানায় ওসি হিসেবে যোগদানের পর থেকে তার কর্মক্ষেত্রে অবিচল এবং দায়িত্বশীলতায় পরিচয় দিয়েছেন সুনামের সাথে ।

পুলিশের এই সর্ব্বোচ স্বীকৃতি প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) পদে যারা ভূষিত হন তারা এককালীন অর্থ ও প্রতিমাসে ভাতা পান এবং নামের শেষে এই পদক উপাধি হিসেবে ব্যবহার করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023 Daily Guptochor 24.com
Web Design By Khan IT Host