Headline
নরসিংদীর বিতর্কিত পুলিশ কর্মকর্তা: উত্তর খুঁজছে জনতা! শিবপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেপ্তার, পিকআপ ও দেশীয় অস্ত্র উদ্ধার পিওন সাইফুলের বেলাবতে ১ কোটি ৩০ লাখ টাকার সম্পত্তি!! শিবপুরের এমপির অনুদানের টাকা নরসিংদী সদর মানুষের পকেটে! নরসিংদীর বেলাবতে ৩০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার ১ নরসিংদীর বেলাবোতে মাদক সেবনের দায়ে ৫ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড রাজনৈতিক ছলচাতুরি: নরসিংদীতে ত্যাগের রাজনীতিতে উপেক্ষিত মোকাররম পরিবারের আর্তনাদ! রায়পুরায় পৃথক অভিযানে ৩৫ কেজি গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩ মনোহরদীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, দায় স্বীকার যুবদল নেতার একশ’র বেশি হ্রদ যে উদ্যানে
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

নরসিংদীর বিতর্কিত পুলিশ কর্মকর্তা: উত্তর খুঁজছে জনতা!

প্রতিনিধি:
প্রকাশকাল : শুক্রবার, ৫ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী—এক সময়ের শান্ত ও সম্ভাবনাময় জেলা। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে নানা অপরাধ, বিতর্ক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্নের মুখে পড়েছে জেলা প্রশাসন ও পুলিশ বাহিনীর কিছু কর্মকাণ্ড। আর সেই প্রশ্নের কেন্দ্রে উঠে এসেছে মনোহরদী থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশার নাম।
ডিআইও ওয়ান থেকে ওসি
২০২৩ সালের ২৩ আগস্ট নরসিংদী জেলার স্পেশাল ব্রাঞ্চের প্রধান (ডিআইও ওয়ান) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জাহাঙ্গীর বাদশা। গোয়েন্দা তথ্য সংগ্রহ, নিরাপত্তা বিশ্লেষণ এবং গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনার দায়িত্ব ছিল তার ওপর।
এরপর আসে ২০২৪ সালের জুলাই আন্দোলন। আন্দোলনকে ঘিরে নরসিংদীতে প্রাণহানির ঘটনা ঘটে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। ওই সময় জেলার গোয়েন্দা কার্যক্রমের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন জাহাঙ্গীর বাদশা।
প্রশ্ন উঠেছে—জেলার নিরাপত্তা ও গোয়েন্দা ব্যবস্থার অংশ হিসেবে দায়িত্ব পালন করা একজন কর্মকর্তার ভূমিকা নিয়ে কোনো মূল্যায়ন বা তদন্ত হয়েছিল কি না।
বদলি, তারপর প্রত্যাবর্তন
জুলাই-পরবর্তী সময়ে ২০২৪ সালের ১২ অক্টোবর তাকে ভোলা জেলায় বদলি করা হয়। তবে প্রায় দেড় বছর পর ২০২৬ সালের ২২ এপ্রিল তিনি মনোহরদী থানার ওসি হিসেবে যোগদান করেন।
স্থানীয়দের একাংশের প্রশ্ন, জুলাই আন্দোলনের সময় দায়িত্বে থাকা অনেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত বা আইনি প্রক্রিয়া চলমান থাকলেও জাহাঙ্গীর বাদশা কীভাবে পুনরায় জেলার একটি গুরুত্বপূর্ণ থানার দায়িত্ব পেলেন?
একের পর এক অভিযোগ
মনোহরদীতে দায়িত্ব গ্রহণের পর থেকেই তার বিরুদ্ধে বিভিন্ন মহলে নানা অভিযোগ উঠতে শুরু করেছে।
অভিযোগ রয়েছে, অর্থের বিনিময়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের ছাড় দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া জমি দখলকে কেন্দ্র করে প্রভাবশালী মহলকে সহযোগিতা, ভুক্তভোগীদের অভিযোগ আমলে না নেওয়া এবং সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় কার্যকর ভূমিকা না রাখার অভিযোগও রয়েছে। অন্যদিকে নিয়মিত আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করার অভিযোগ রয়েছে তার দিকে । নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি জানান, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলনকে অবৈধ পন্থায় পৌরসভার মেয়র বানাতে তাকে এখানে আনা হয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীন তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পদের উৎস নিয়েও প্রশ্ন
স্থানীয় কয়েকটি সূত্র দাবি করেছে, নরসিংদী শহরে একাধিক বিলাসবহুল ফ্ল্যাট ক্রয় করেছেন জাহাঙ্গীর বাদশা। ক্রয়কৃত দুটি ফ্ল্যাটের মূল্য প্রায় ২ কোটি টাকা। বিশ্বস্ত সূত্র জানায়, একটি নিয়েছেন তার নিজের নামে অন্যটি তার স্ত্রীর নামে।যদিও এসব সম্পদের মালিকানা ও অর্থের উৎস সম্পর্কে কোনো সরকারি তদন্তের তথ্য এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি।
এছাড়া অভিযোগ রয়েছে, দায়িত্বপ্রাপ্ত থানায় অবস্থান না করে অধিকাংশ রাত তিনি নরসিংদী শহরে কাটান। অথচ একজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার জন্য থানার কার্যক্রমের সঙ্গে সার্বক্ষণিক সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন সংশ্লিষ্টরা।
বক্তব্য নিতে যোগাযোগ
এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে জাহাঙ্গীর বাদশার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন,
“আপনার যা ইচ্ছা লেখেন।”
অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা বা জবাব তিনি দেননি।
তদন্তের দাবি
স্থানীয় সচেতন মহল মনে করছে, জুলাই আন্দোলনের সময়কার ভূমিকা, বর্তমান দায়িত্ব পালনের ধরন, সম্পদের উৎস এবং সাম্প্রতিক অভিযোগগুলো নিয়ে একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত হওয়া প্রয়োজন।
কারণ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জনগণের আস্থা বজায় রাখতে হলে অভিযোগগুলোর সত্যতা উদঘাটন এবং প্রয়োজনীয় জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।
জুলাইয়ের রক্তাক্ত স্মৃতি এখনো মানুষের মনে তাজা। সেই প্রেক্ষাপটে নরসিংদীর মানুষ জানতে চায়—অভিযোগগুলো কি শুধুই গুঞ্জন, নাকি এর পেছনে রয়েছে উদ্বেগজনক বাস্তবতা?
সেই উত্তর খুঁজে বের করাই এখন সময়ের দাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category