Headline
নরসিংদীতে অগ্রণী ব্যাংকের ম্যানেজার হাবিবের আলাদিনের চেরাগ! শিবপুরে ডাকাতি মামলায় দেশের বিভিন্ন জেলা থেকে ৫ আসামি গ্রেপ্তার ১৬৪ ধারায় জবানবন্দি, উদ্ধার এক জোড়া কানের দুল ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বসতবাড়িতে হামলা, যুবককে হত্যাচেষ্টার অভিযোগ; নারীর স্বর্ণের চেইন ছিনতাই! বেলাবতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার বেলাবতে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীর ওসির নরসিংদীতে দুই কোটি টাকার ফ্ল্যাট! নিরব কেন প্রশাসন?? রায়পুরায় সরকারি কর্মকর্তার আয়োজনে আওয়ামী লীগ নেতাকর্মীদের নৌভ্রমণ! মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ‘নীলা-রাশেদ’ সিন্ডিকেটের রাজত্ব, উঠছে ভয়াবহ অনিয়মের অভিযোগ! মনোহরদী সাব রেজিস্ট্রি অফিস দুর্নীতির আখড়া, মাসে ২০ লাখ টাকা ঘুষ আদায়! বেলাবতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

পিওন সাইফুলের বেলাবতে ১ কোটি ৩০ লাখ টাকার সম্পত্তি!!

প্রতিনিধি:
প্রকাশকাল : রবিবার, ৩১ মে, ২০২৬

বেলাব প্রতিনিধি :
নরসিংদীর বেলাব উপজেলার উজিলাব গ্রামের বাসিন্দা সাইফুল সরকার, যিনি পেশায় একজন এমএলএসএস (পিওন), তার বিপুল সম্পদের উৎস নিয়ে এলাকায় ব্যাপক প্রশ্ন উঠেছে। তিনি ঢাকা কর অঞ্চল -১৪ তে বর্তমানে পিওন পদে কর্মরত। আয়কর অফিসের পিওনের লাগামহীন আয় দেখে চোখ কপালে উঠেছে এলাকাবাসীর।
স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল সরকার (পিতা: মৃত হিরণ সরকার) অল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ স্থাবর সম্পত্তির মালিক হয়েছেন, যা তার চাকরির আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে অভিযোগ উঠেছে।
অনুসন্ধানে জানা যায়,তিনি উজিলাব বাজারে ডেকোরেটর ব্যবসায়ী শাহাদাত হোসেনের কাছ থেকে প্রায় ৫০ লক্ষ টাকা মূল্যের উজিলাবো বাজারে একটি দোকান ক্রয় করেছেন।

এছাড়া উজিলাব মাদ্রাসার নিকটে আরও একটি জমি ক্রয় করেছেন, যার মূল্য আনুমানিক ১৫ লক্ষ টাকা।
সর্বশেষ, উজিলাব বাজার সংলগ্ন এলাকায় সাবেক মেম্বার হুমায়ুন কবিরের কাছ থেকে প্রায় ১৮ লক্ষ টাকা মূল্যের ৬ শতাংশ জমি কিনেছেন।
এই জমিতে প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে একটি বসতবাড়ি নির্মাণ করেছেন বলে জানা গেছে।
সব মিলিয়ে তার সম্পদের পরিমাণ প্রায় ১ কোটি ৩০ লক্ষ টাকারও বেশি, যা একজন পিওন পদে চাকরিজীবীর পক্ষে অর্জন করা অত্যন্ত অস্বাভাবিক বলে মনে করছেন স্থানীয়রা।
এলাকাবাসীর দাবি, সাইফুল সরকারের এই বিপুল সম্পদের পেছনে অজানা উৎস বা অনিয়ম থাকতে পারে। তারা বিষয়টি তদন্ত করে প্রকৃত তথ্য উদঘাটনে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয় একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন,” নামে-বেনামে ঢাকায় এবং বিভিন্ন জায়গায় তার আরো ৩-৪ কোটি টাকার সম্পদ রয়েছে। ঢাকায় একাধিক বিলাসবহুল ফ্ল্যাট থাকতে পারে।
একজন পিওনের এত সম্পদ হওয়া স্বাভাবিক নয়। এর পেছনে নিশ্চয়ই বড় কোনো উৎস আছে, যা তদন্ত হওয়া দরকার।”
এ বিষয়ে সাইফুল সরকারের বক্তব্য নিতে মোবাইলে ফোন দিলে প্রশ্ন শুনে একদম নীরব  হয়ে যান তিনি। কোন প্রশ্নেরই সদুত্তর দিতে পারেননি। পরবর্তীতে মোবাইল বন্ধ করে রাখেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে বলে মনে করছেন সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category