Headline
বেলাবতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার বেলাবতে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীর ওসির নরসিংদীতে দুই কোটি টাকার ফ্ল্যাট! নিরব কেন প্রশাসন?? রায়পুরায় সরকারি কর্মকর্তার আয়োজনে আওয়ামী লীগ নেতাকর্মীদের নৌভ্রমণ! মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ‘নীলা-রাশেদ’ সিন্ডিকেটের রাজত্ব, উঠছে ভয়াবহ অনিয়মের অভিযোগ! মনোহরদী সাব রেজিস্ট্রি অফিস দুর্নীতির আখড়া, মাসে ২০ লাখ টাকা ঘুষ আদায়! বেলাবতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার নরসিংদীতে সরকারি ছুটি ছাড়াই ১৫ দিন থাইল্যান্ডে স্বাস্থ্য সহকারী, জানেন না উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা! বদলি নীতিমালা কি তার জন্য প্রযোজ্য নয়? মনোহরদীতে ৭ বছর ধরে একই পদে ডা.রাশেদুল! মনোহরদীতে খাল খননকাজ এখনো অসম্পূর্ণ, বরাদ্দ ফেরত নিয়ে প্রশ্ন!
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

বেলাব সাবেক ছাত্রলীগ নেতা রাকিব সরকার গ্রেপ্তার

প্রতিনিধি:
প্রকাশকাল : রবিবার, ২ আগস্ট, ২০২৬

বেলাব প্রতিনিধি:
নরসিংদীর বেলাব উপজেলায় সাবেক ছাত্রলীগ নেতা মোঃ রাকিবুল ইসলাম ওরফে রাকিব সরকার (২৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১ আগস্ট) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে বেলাব থানাধীন আমলাব বাজারে বাদশাহ্ মিয়ার ঝালমুড়ির দোকানের সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রাকিব সরকার দক্ষিণ বটেশ্বর গ্রামের বাসিন্দা। তিনি হারুন মিয়ার ছেলে এবং সাবেক আমলাব ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
বেলাব থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে কোন মামলায় বা কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি। পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category