Headline
বেলাবতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার নরসিংদীতে সরকারি ছুটি ছাড়াই ১৫ দিন থাইল্যান্ডে স্বাস্থ্য সহকারী, জানেন না উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা! বদলি নীতিমালা কি তার জন্য প্রযোজ্য নয়? মনোহরদীতে ৭ বছর ধরে একই পদে ডা.রাশেদুল! মনোহরদীতে খাল খননকাজ এখনো অসম্পূর্ণ, বরাদ্দ ফেরত নিয়ে প্রশ্ন! মনোহরদীতে যুবককে ‘মিথ্যা মামলায়’ চালানের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি “৭ শতাংশ কমিশন না দিলে বিল নয়”—মনোহরদীর সাবেক ইউএনওর বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির গুরুতর অভিযোগ! বেলাবতে ৩৫০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার, পলাতক ৩ বেলাব সাবেক ছাত্রলীগ নেতা রাকিব সরকার গ্রেপ্তার মনোহরদীতে আওয়ামী লীগ নেতার হাতে বিএনপি নেতার মৃত্যু!. পলাশে রোহিঙ্গাদের জন্ম নিবন্ধন করে নরসিংদীতে বহুতল ভবন নির্মাণ!
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

বেলাবতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রতিনিধি:
প্রকাশকাল : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর বেলাবতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পাটুলী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন ওরফে হাসান জয় (২৯)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হাসান জয় বেলাব উপজেলার ধলিরপাড় গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের আকাশ মিয়ার ছেলে। তার মায়ের নাম বকুলা বেগম।
পুলিশ জানায়, বেলাব থানার মামলা নং-১৬, তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২৫-এর মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ৭/৮/৯/১০/১১/১২/১৩ ধারায় তাকে আসামি করা হয়।
১৪ আগস্ট ২০২৬ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
বেলাবো থানার অফিসার ইনচার্জ (ওসি ) এসএম আমান উল্লাহ জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম চলমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category