Headline
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বসতবাড়িতে হামলা, যুবককে হত্যাচেষ্টার অভিযোগ; নারীর স্বর্ণের চেইন ছিনতাই! বেলাবতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার বেলাবতে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীর ওসির নরসিংদীতে দুই কোটি টাকার ফ্ল্যাট! নিরব কেন প্রশাসন?? রায়পুরায় সরকারি কর্মকর্তার আয়োজনে আওয়ামী লীগ নেতাকর্মীদের নৌভ্রমণ! মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ‘নীলা-রাশেদ’ সিন্ডিকেটের রাজত্ব, উঠছে ভয়াবহ অনিয়মের অভিযোগ! মনোহরদী সাব রেজিস্ট্রি অফিস দুর্নীতির আখড়া, মাসে ২০ লাখ টাকা ঘুষ আদায়! বেলাবতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার নরসিংদীতে সরকারি ছুটি ছাড়াই ১৫ দিন থাইল্যান্ডে স্বাস্থ্য সহকারী, জানেন না উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা! বদলি নীতিমালা কি তার জন্য প্রযোজ্য নয়? মনোহরদীতে ৭ বছর ধরে একই পদে ডা.রাশেদুল!
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

নরসিংদীর বেলাবোতে মাদক সেবনের দায়ে ৫ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড

প্রতিনিধি:
প্রকাশকাল : রবিবার, ১৭ মে, ২০২৬

ক্রাইম রিপোর্টার :

নরসিংদীর বেলাবো থানা পুলিশের পরিচালিত অভিযানে মাদক সেবনের অপরাধে ৫ জনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (১৭ মে ২০২৬) তারিখে পরিচালিত এ অভিযানে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় তাদের দোষী সাব্যস্ত করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—
১. মোঃ জাকির হোসেন খন্দকার (৫৬), গ্রাম: বাজনাব, ডাকঘর: চন্দনপুর, থানা: বেলাবো, জেলা: নরসিংদী। তাকে ৩০০ টাকা অর্থদণ্ড ও ৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
২. পিয়ার আলী (৪৫), গ্রাম: গাংকুলপাড়া, থানা: বেলাবো, জেলা: নরসিংদী। তাকে ৩০০ টাকা অর্থদণ্ড ও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
৩. আনোয়ার হোসেন (২৬), গ্রাম: টেকপাড়া, থানা: বেলাবো, জেলা: নরসিংদী। তাকে ৩০০ টাকা অর্থদণ্ড ও ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
৪. মোঃ সোহাগ মিয়া (২৮), গ্রাম: বউবাজার, ডাকঘর: ভৈরব বাজার, থানা: ভৈরব, জেলা: কিশোরগঞ্জ। তাকে ৩০০ টাকা অর্থদণ্ড ও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
৫. বিজয় আহম্মেদ জয় (২০), গ্রাম: বউবাজার, ডাকঘর: ভৈরব বাজার, থানা: ভৈরব, জেলা: কিশোরগঞ্জ। তাকে ৩০০ টাকা অর্থদণ্ড ও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
পুলিশ জানায়, পৃথক মোবাইল কোর্ট মামলায় (নং-৯৮/২৬, ৯৯/২৬, ১০০/২৬, ১০১/২৬ ও ১০২/২৬) তাদের বিরুদ্ধে রায় প্রদান করা হয়। পরে দণ্ডপ্রাপ্ত আসামিদের নরসিংদী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বেলাবো থানার অফিসার ইনচার্জ এসএম আমানুল্লাহ জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category