1. admin@dailyguptochor24.com : admindgc :
  2. sajibmiahmsm123@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
Title :
ভৈরবে মাদকাসক্ত পিতার হাতেই খুন হয় ৭ বছরের সন্তান! বিদ্যুৎ নাই,উৎপাদন নাই, নরসিংদী টেক্সটাইল শিল্পের মালিক ও শ্রমিকদের মাথায় হাত! মরার পরেও বেলাব শিক্ষা অফিসারের ঘুষের টাকা পরিশোধ! টাকা বাঁচাতে নিজের মনোনয়ন গোপন করেন মঞ্জুর এলাহী! হাজিরা শিটে স্বাক্ষরই করতে পারেনি শিক্ষার্থীরা, বেলাবতে বৃত্তি পরীক্ষায় চরম অব্যবস্থা! লাল বড়িতে সয়লাব নরসিংদী , বাড়ছে চুরি-ছিনতাই! অসুস্থ সাংবাদিকের বাড়িতে ভিপি খবিরুল ইয়াবা ব্যবসায়ীকে না ছাড়ায় মনোহরদীর ওসিকে স্ট্যান্ড রিলিজ! টাকার বিনিময়ে পাস! বেলাব মডেল সরকারি স্কুলে ৪০ ফেল শিক্ষার্থীকে সার্টিফিকেট! শিবপুরে হারুন খা হত্যা মামলার আসামি শুটার মোবারক গ্রেফতার

ভৈরবে মাদকাসক্ত পিতার হাতেই খুন হয় ৭ বছরের সন্তান!

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিনিধি :
কিশোরগঞ্জের ভৈরব উপজেলা-এ নিখোঁজের সাত দিন পর মোজাহিদ নামে সাত মাস বয়সী এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পূর্ব কান্দা এলাকায় একটি পরিত্যক্ত ডোবা থেকে লাশটি ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করলে শিশুটির মা সেটিকে তার সন্তান হিসেবে শনাক্ত করেন। ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, পারিবারিক কলহের জেরে শিশুটিকে তার বাবা মেরাজ মিয়া হত্যা করে ডোবায় ফেলে রাখতে পারেন। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, অভিযুক্ত মেরাজ মিয়া মাদকাসক্ত হিসেবে পরিচিত এবং পেশায় জুতা তৈরির কারিগর। দাম্পত্য কলহের কারণে তার স্ত্রীর সঙ্গে প্রায়ই বিরোধ লেগে থাকত। গত ১৭ এপ্রিল শিশুটি নিখোঁজ হওয়ার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

শিশুটির মা অভিযোগ করে বলেন, তার স্বামীই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং তিনি এর বিচার চান।

এ বিষয়ে ভৈরব থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রকৃত কারণ উদঘাটন করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023 Daily Guptochor 24.com
Web Design By Khan IT Host