Headline
মনোহরদীতে বিএনপি নেতা দোলনসহ তিনজনের বিরুদ্ধে মামলা করায় বাদীর ভাইকে হাত-পা বেঁধে খালি স্ট্যাম্পে স্বাক্ষর আদায়!! নরসিংদীতে ৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার! মনোহরদীতে বিএনপি নেতা দোলনসহ তিনজনের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা নারী উদ্যোক্তার চাঁদাবাজি, হামলা ও শ্লীলতাহানির মামলা! পলাশে অবৈধভাবে প্রাথমিক স্কুলের পরিচালনা কমিটি গঠন! নরসিংদীর বিতর্কিত পুলিশ কর্মকর্তা: উত্তর খুঁজছে জনতা! শিবপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেপ্তার, পিকআপ ও দেশীয় অস্ত্র উদ্ধার পিওন সাইফুলের বেলাবতে ১ কোটি ৩০ লাখ টাকার সম্পত্তি!! শিবপুরের এমপির অনুদানের টাকা নরসিংদী সদর মানুষের পকেটে! নরসিংদীর বেলাবতে ৩০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার ১ নরসিংদীর বেলাবোতে মাদক সেবনের দায়ে ৫ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

নরসিংদীর বেলাবতে ৩০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার ১

প্রতিনিধি:
প্রকাশকাল : সোমবার, ২৫ মে, ২০২৬

📰 ক্রাইম রিপোর্টার : 
নরসিংদীর বেলাব থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৫ মে ২০২৬) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ধুকুন্দি এলাকার চিপাঘাট নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বেলাব থানার অফিসার ইনচার্জ এস এম আমান উল্লাহ’র দিকনির্দেশনায় রাত্রিকালীন ডিউটিতে থাকা এসআই (নিরস্ত্র) মোঃ মাহবুব আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালান। এসময় রাস্তার উপর থেকে সন্দেহভাজন হিসেবে আব্দুল হামিদ মজিদ (৪১) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে মোট ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯০ হাজার টাকা।
গ্রেফতারকৃত আব্দুল হামিদ মজিদের বাড়ি সিলেট জেলার জকিগঞ্জ থানার গাগলাজোড় এলাকায় বলে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে ধারণা করছে পুলিশ।
এ ঘটনায় ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বেলাব থানার অফিসার ইনচার্জ জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category