Headline
নরসিংদীতে ভূমিদস্যু আওয়ামী লীগ নেতা রাজু গ্রেফতার!! নরসিংদী ডিসি অফিসের গোপনীয় সহকারী বিপ্লবের ৬০ লাখ টাকার ফ্ল্যাট ক্রয়! নরসিংদীতে অগ্রণী ব্যাংকের ম্যানেজার হাবিবের আলাদিনের চেরাগ! শিবপুরে ডাকাতি মামলায় দেশের বিভিন্ন জেলা থেকে ৫ আসামি গ্রেপ্তার ১৬৪ ধারায় জবানবন্দি, উদ্ধার এক জোড়া কানের দুল ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বসতবাড়িতে হামলা, যুবককে হত্যাচেষ্টার অভিযোগ; নারীর স্বর্ণের চেইন ছিনতাই! বেলাবতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার বেলাবতে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীর ওসির নরসিংদীতে দুই কোটি টাকার ফ্ল্যাট! নিরব কেন প্রশাসন?? রায়পুরায় সরকারি কর্মকর্তার আয়োজনে আওয়ামী লীগ নেতাকর্মীদের নৌভ্রমণ! মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ‘নীলা-রাশেদ’ সিন্ডিকেটের রাজত্ব, উঠছে ভয়াবহ অনিয়মের অভিযোগ!
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

মনোহরদীর ওসির নরসিংদীতে দুই কোটি টাকার ফ্ল্যাট! নিরব কেন প্রশাসন??

প্রতিনিধি:
প্রকাশকাল : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
জুলাই হত্যাকাণ্ডের সময় নরসিংদীতে স্পেশাল ব্রাঞ্চের জেলার প্রধান ডিআইও-১ হিসেবে দায়িত্ব পালন করতেন বর্তমান মনোহরদী থানার ওসি জাহাঙ্গীর বাদশা। অভিযোগ উঠেছে, সেই সময়ের পর তিনি নরসিংদী শহরে কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন।

স্থানীয় সূত্রের দাবি, নরসিংদীর এনকেএম হাই স্কুল অ্যান্ড হোমসের পূর্ব পাশে অবস্থিত ‘স্বপ্ন পার্ক’ নামের ১৬ তলা ভবনে দুটি ফ্ল্যাট ক্রয় করেছেন তিনি। একটি তার নিজের নামে এবং অন্যটি তার স্ত্রীর নামে বলে বিশ্বস্ত একাধিক সূত্র দাবি করেন। দুটি ফ্ল্যাটের মূল্য প্রায় দুই কোটি টাকা বলে জানা গেছে।
জুলাই হত্যাকাণ্ডের পর তিনি নরসিংদী থেকে বদলি হলেও তার পরিবার দীর্ঘদিন নরসিংদীতেই অবস্থান করছে। তার সন্তানও পড়াশোনা করছে এনকেএম হাই স্কুল অ্যান্ড হোমসে।

এখন প্রশ্ন উঠেছে—সরকারি চাকরিজীবী হিসেবে এই বিপুল অর্থের উৎস কী? তার আয়ের সঙ্গে এই সম্পদের সামঞ্জস্য রয়েছে কি?
এসব বিষয়ে ওসি জাহাঙ্গীর বাদশা বলেন, “আপনারা তদন্ত করে দেখেন ”

নরসিংদীর মানুষের প্রশ্ন জুলাই হত্যাকাণ্ডের নায়ক কি এই জাহাঙ্গীর বাদশা?? জুলাই হত্যাকান্ডের দুই বছর পেরিয়ে গেল কিন্তু নরসিংদীতে রয়ে গেলেন জাহাঙ্গীর বাদশা। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জুলাইয়ে তার ভূমিকা ও অবৈধ সম্পদের উৎস খুঁজে বের করার দাবি জুলাই যোদ্ধাদের!!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category