Headline
মনোহরদীতে বিএনপি নেতা দোলনসহ তিনজনের বিরুদ্ধে মামলা করায় বাদীর ভাইকে হাত-পা বেঁধে খালি স্ট্যাম্পে স্বাক্ষর আদায়!! নরসিংদীতে ৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার! মনোহরদীতে বিএনপি নেতা দোলনসহ তিনজনের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা নারী উদ্যোক্তার চাঁদাবাজি, হামলা ও শ্লীলতাহানির মামলা! পলাশে অবৈধভাবে প্রাথমিক স্কুলের পরিচালনা কমিটি গঠন! নরসিংদীর বিতর্কিত পুলিশ কর্মকর্তা: উত্তর খুঁজছে জনতা! শিবপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেপ্তার, পিকআপ ও দেশীয় অস্ত্র উদ্ধার পিওন সাইফুলের বেলাবতে ১ কোটি ৩০ লাখ টাকার সম্পত্তি!! শিবপুরের এমপির অনুদানের টাকা নরসিংদী সদর মানুষের পকেটে! নরসিংদীর বেলাবতে ৩০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার ১ নরসিংদীর বেলাবোতে মাদক সেবনের দায়ে ৫ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

শিবপুরের এমপির অনুদানের টাকা নরসিংদী সদর মানুষের পকেটে!

প্রতিনিধি:
প্রকাশকাল : সোমবার, ২৫ মে, ২০২৬

শিবপুর প্রতিনিধি :
নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী’র ঐচ্ছিক তহবিলের অনুদান বণ্টন নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, নিজ নির্বাচনী এলাকা শিবপুরের তুলনায় নরসিংদী সদর উপজেলায় বেশি অনুদান দেওয়া হয়েছে।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অর্থ শাখা-২ থেকে ২০ মে ২০২৬ তারিখে ইস্যুকৃত এক চিঠির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে এমপির অনুকূলে স্বেচ্ছাধীন তহবিল থেকে মোট ১ লাখ ৬০ হাজার টাকা অনুদান মঞ্জুর করা হয়। ওই বরাদ্দ ১৬ জন উপকারভোগীর মধ্যে বিতরণ করা হয়েছে।
চিঠিতে দেখা যায়, বরাদ্দপ্রাপ্তদের মধ্যে ১৪ জন নরসিংদী সদর উপজেলার বাসিন্দা, যাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ৪০ হাজার টাকা দেওয়া হয়েছে। অন্যদিকে এমপির নিজ নির্বাচনী এলাকা শিবপুর উপজেলায় মাত্র ২ জনের নামে মোট ২০ হাজার টাকা বরাদ্দ দেখানো হয়েছে।
তবে স্থানীয় সূত্রে দাবি করা হচ্ছে, শিবপুরে যে দুইজন অনুদান পেয়েছেন, তা সরাসরি এমপির সুপারিশে নয়; বরং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রদান করা হয়েছে। এ কারণে অনেকে প্রশ্ন তুলছেন—এমপির নিজ এলাকার মানুষের জন্য বরাদ্দ কম কেন এবং বণ্টন প্রক্রিয়ায় কীভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে শিবপুর উপজেলার কয়েকজন বাসিন্দা জানান, তাদের প্রত্যাশা ছিল নিজ এলাকার অসহায় মানুষ বেশি সহায়তা পাবে। কিন্তু বাস্তবে উল্টো চিত্র দেখা যাওয়ায় তারা হতাশ।
অন্যদিকে বিষয়টি নিয়ে সংসদ সদস্য মনজুর এলাহী’র কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট মহল মনে করছে, অনুদান বণ্টনের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি, যাতে জনমনে বিভ্রান্তি বা অসন্তোষ সৃষ্টি না হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category