Headline
মনোহরদীতে বিএনপি নেতা দোলনসহ তিনজনের বিরুদ্ধে মামলা করায় বাদীর ভাইকে হাত-পা বেঁধে খালি স্ট্যাম্পে স্বাক্ষর আদায়!! নরসিংদীতে ৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার! মনোহরদীতে বিএনপি নেতা দোলনসহ তিনজনের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা নারী উদ্যোক্তার চাঁদাবাজি, হামলা ও শ্লীলতাহানির মামলা! পলাশে অবৈধভাবে প্রাথমিক স্কুলের পরিচালনা কমিটি গঠন! নরসিংদীর বিতর্কিত পুলিশ কর্মকর্তা: উত্তর খুঁজছে জনতা! শিবপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেপ্তার, পিকআপ ও দেশীয় অস্ত্র উদ্ধার পিওন সাইফুলের বেলাবতে ১ কোটি ৩০ লাখ টাকার সম্পত্তি!! শিবপুরের এমপির অনুদানের টাকা নরসিংদী সদর মানুষের পকেটে! নরসিংদীর বেলাবতে ৩০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার ১ নরসিংদীর বেলাবোতে মাদক সেবনের দায়ে ৫ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

শিবপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেপ্তার, পিকআপ ও দেশীয় অস্ত্র উদ্ধার

প্রতিনিধি:
প্রকাশকাল : বুধবার, ৩ জুন, ২০২৬

ক্রাইম রিপোর্টার :
নরসিংদীর শিবপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় একটি রেজিস্ট্রেশনবিহীন পিকআপ ও বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ কোহিনুর মিয়ার দিক নির্দেশনায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোহরপাড়া প্রাইমারি স্কুলের পাশের নির্জন রাস্তায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে ৫ জনকে আটক করা হয়।

*গ্রেপ্তারকৃতরা হলো:*
১. শাকিল মোল্লা (৩৩), শিবপুর
২. বাবু শেখ (৩২), মুন্সিগঞ্জ
৩. শাকিল (২২), শিবপুর
৪. রিফাত খান (২০), শিবপুর
৫. সজীব উদ্দিন (২৪), শিবপুর

*উদ্ধারকৃত আলামত:*
পুলিশ ঘটনাস্থল থেকে ACI MOTORS LTD এর একটি নীল রঙের রেজিস্ট্রেশনবিহীন পিকআপ গাড়ি জব্দ করেছে। গাড়ির চেসিস নং LVAV2JBB5SC603555 এবং ইঞ্জিন নং Q251196520D। যার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। এছাড়া ১টি রামদা, ১টি ছুরি, ১টি চাপাতি ও ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। শিবপুর মডেল থানার এসআই মোঃ আব্দুল কাইয়ুম জানান, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে তারা রাতের বেলায় মোহরপাড়া ও আশপাশের এলাকায় ডাকাতি করার উদ্দেশ্যে সমবেত হয়েছিল। পুলিশ দেখে পালানোর সময় কয়েকজন আহত হয়। আহতদের শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় পলাতক রয়েছে আরও ৬ জন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ জানান, এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত টহল জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category