শিরোনাম :
বিশ্বকাপে মুখ ঢেকে প্রতিপক্ষের সাথে কথা বললে লাল কার্ড খেতে হবে! ভুয়া শিক্ষক সমিতির নামে বেলাবতে নিষিদ্ধ গাইড বইয়ের ৭ লাখ টাকা আত্মসাৎ ! রায়পুরার চরাঞ্চলে পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার রাকিব ওরফে এ্যাংকা পলাশে বাপ-বেটার বিরুদ্ধে চুরি ও চাঁদাবাজির অভিযোগ! ভৈরবে মাদকাসক্ত পিতার হাতেই খুন হয় ৭ বছরের সন্তান! বিদ্যুৎ নাই,উৎপাদন নাই, নরসিংদী টেক্সটাইল শিল্পের মালিক ও শ্রমিকদের মাথায় হাত! মরার পরেও বেলাব শিক্ষা অফিসারের ঘুষের টাকা পরিশোধ! টাকা বাঁচাতে নিজের মনোনয়ন গোপন করেন মঞ্জুর এলাহী! হাজিরা শিটে স্বাক্ষরই করতে পারেনি শিক্ষার্থীরা, বেলাবতে বৃত্তি পরীক্ষায় চরম অব্যবস্থা! লাল বড়িতে সয়লাব নরসিংদী , বাড়ছে চুরি-ছিনতাই!
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

শিবপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

Reporter Name
Update : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

গুপ্তচর ডেস্ক:

নরসিংদীর শিবপুর এলাকার ঢাকা-সিলেট মহা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আনিসুজ্জামান খোকন(৩৫) নামে এক মিলের কর্মচারী নিহত হয়েছে।

শনিবার (২১ অক্টোবর) সকালে নরসিংদীর ঢাকা সিলেট মহাসড়ক এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দুপুর পৌনে একটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত যুবক রায়পুরা উপজেলার শাওরাতলী গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। তিনি থার্মেক্স গ্রুপের জেনারেটর অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের দুলাভাই বোরহান উদ্দিন জানান, খোকন শিবপুর উপজেলার কাদের মোল্লা মিলে জেনারেটর অপারেটর হিসেবে কাজ করতেন। সকালে বাসা থেকে মোটরবাইক
চালিয়ে মিলে যাওয়ার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মুঠোফোনে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এছাড়া বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগতও করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category