শিরোনাম :
ভুয়া শিক্ষক সমিতির নামে বেলাবতে নিষিদ্ধ গাইড বইয়ের ৭ লাখ টাকা আত্মসাৎ ! রায়পুরার চরাঞ্চলে পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার রাকিব ওরফে এ্যাংকা পলাশে বাপ-বেটার বিরুদ্ধে চুরি ও চাঁদাবাজির অভিযোগ! ভৈরবে মাদকাসক্ত পিতার হাতেই খুন হয় ৭ বছরের সন্তান! বিদ্যুৎ নাই,উৎপাদন নাই, নরসিংদী টেক্সটাইল শিল্পের মালিক ও শ্রমিকদের মাথায় হাত! মরার পরেও বেলাব শিক্ষা অফিসারের ঘুষের টাকা পরিশোধ! টাকা বাঁচাতে নিজের মনোনয়ন গোপন করেন মঞ্জুর এলাহী! হাজিরা শিটে স্বাক্ষরই করতে পারেনি শিক্ষার্থীরা, বেলাবতে বৃত্তি পরীক্ষায় চরম অব্যবস্থা! লাল বড়িতে সয়লাব নরসিংদী , বাড়ছে চুরি-ছিনতাই! অসুস্থ সাংবাদিকের বাড়িতে ভিপি খবিরুল
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

ভুয়া শিক্ষক সমিতির নামে বেলাবতে নিষিদ্ধ গাইড বইয়ের ৭ লাখ টাকা আত্মসাৎ !

Reporter Name
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

বেলাব প্রতিনিধি:
প্রাথমিক বিদ্যালয়ে সরকারিভাবে গাইড বই নিষিদ্ধ থাকলেও নরসিংদীর বেলাব উপজেলায় কিছু শিক্ষক নেতার বিরুদ্ধে শিক্ষার্থীদের নিম্নমানের গাইড বই কিনতে বাধ্য করার অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয় শিক্ষা অঙ্গনে চরম অসন্তোষ বিরাজ করছে।
অভিযোগ রয়েছে, “বেলাবো প্রাথমিক শিক্ষক সমিতি” নামে একটি নিবন্ধনবিহীন সংগঠন গঠন করে কিছু শিক্ষক নেতা এই কার্যক্রম পরিচালনা করছেন। সংগঠনটির সভাপতি হিসেবে রয়েছেন বেলাবো মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসির উদ্দিন। তার বিরুদ্ধে পূর্বেও নানা অনিয়ম ও বিতর্কের অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
সর্বশেষ অভিযোগ অনুযায়ী, কথিত এই শিক্ষক নেতা ফুলকলি গাইডের এজেন্ট শাহাদাতের মাধ্যমে প্রায় ৭ লাখ টাকা গ্রহণ করেছেন। অভিযোগ রয়েছে, ওই টাকার একটি অংশ দিয়ে কিছু নির্মাণকাজের পিলার নির্মাণ করা হলেও বাকি অর্থ আত্মসাৎ করা হয়েছে। সাত মাস আগে নির্মিত ওই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে নাসির উদ্দিনের সঙ্গে উপস্থিত ছিলেন তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম ও শিক্ষা অফিসার জুলেখা শারমিন।

তবে এ বিষয়ে শাহাদাতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিজেকে ফুলকলি গাইডের এজেন্ট হিসেবে পরিচয় দিলেও অর্থ লেনদেনের বিষয়টি এড়িয়ে যান।
স্থানীয়দের প্রশ্ন, যে সংগঠনের কোনো সরকারি নিবন্ধন নেই এবং নির্দিষ্ট চাঁদা কাঠামোও নেই, সেই সংগঠন কীভাবে অনুদানের নামে অর্থ সংগ্রহ করে নির্মাণকাজ পরিচালনা করছে? আবার নিষিদ্ধ গাইড বইয়ের মালিকপক্ষের কাছ থেকে টাকা নিচ্ছে—এমন অভিযোগও উঠেছে। বিষয়টি নিয়ে অভিভাবক ও সচেতন মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
এদিকে নাসির উদ্দিনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠলেও তার বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে শিক্ষক সমিতির নামে নানা অনিয়ম করে আসছেন। এছাড়া রাতে বিদ্যালয় প্রাঙ্গণে জুয়ার আসর বসানোর অভিযোগও রয়েছে। দুর্নীতি ও অবৈধ আয়ের টাকায় তিনি বেলাবতে বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন বলেও স্থানীয়দের দাবি।
অনেকেই জানতে চাইছেন, কোন প্রভাবের কারণে তিনি বারবার পার পেয়ে যাচ্ছেন।
এ বিষয়ে জানতে নরসিংদী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিরঞ্জন কুমার রায়কে ফোন দিলে তিনি বলেন, আমি এখন মিনিস্ট্রিতে আছি কথা বলা যাবে না।

অভিযোগ রয়েছে, নাসিরের এক মেয়ে এবং বেলাবতে সংস্কারপন্ত্রী নেতার এক অনুসারীর প্রভাব খাটিয়েই তিনি বিভিন্ন সময়ে দায় এড়িয়ে যাচ্ছেন।
বিষয়টি নিয়ে বিস্তারিত অনুসন্ধান চলছে। চলবে…


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category