শিরোনাম :
বিশ্বকাপে মুখ ঢেকে প্রতিপক্ষের সাথে কথা বললে লাল কার্ড খেতে হবে! ভুয়া শিক্ষক সমিতির নামে বেলাবতে নিষিদ্ধ গাইড বইয়ের ৭ লাখ টাকা আত্মসাৎ ! রায়পুরার চরাঞ্চলে পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার রাকিব ওরফে এ্যাংকা পলাশে বাপ-বেটার বিরুদ্ধে চুরি ও চাঁদাবাজির অভিযোগ! ভৈরবে মাদকাসক্ত পিতার হাতেই খুন হয় ৭ বছরের সন্তান! বিদ্যুৎ নাই,উৎপাদন নাই, নরসিংদী টেক্সটাইল শিল্পের মালিক ও শ্রমিকদের মাথায় হাত! মরার পরেও বেলাব শিক্ষা অফিসারের ঘুষের টাকা পরিশোধ! টাকা বাঁচাতে নিজের মনোনয়ন গোপন করেন মঞ্জুর এলাহী! হাজিরা শিটে স্বাক্ষরই করতে পারেনি শিক্ষার্থীরা, বেলাবতে বৃত্তি পরীক্ষায় চরম অব্যবস্থা! লাল বড়িতে সয়লাব নরসিংদী , বাড়ছে চুরি-ছিনতাই!
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

নরসিংদী জেলা গোয়েন্দা শাখার অভিযানে ৯৬ কেজি গাঁজা উদ্ধার

Reporter Name
Update : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

গুপ্তচরডেস্ক : নরসিংদী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর থানাধীন নতুন আটাশিয়া সৃষ্টিগড় এলাকায় অভিযান চালিয়ে ৯৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব এস.এম কামরুজ্জামানের দিকনির্দেশনায় এই অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মোঃ আব্দুল গাফফার, পিপিএম (বার)। অভিযানে তার সঙ্গে সঙ্গীয় অফিসার ও ফোর্স সদস্যরা অংশ নেন।

সূত্র জানায়, উদ্ধারকৃত গাঁজা ৬টি বড় প্লাস্টিকের বস্তায় রাখা ছিল, যেখানে প্রতি বস্তায় ১৬ কেজি করে মোট ৯৬ কেজি গাঁজা পাওয়া যায়। এসব মাদকদ্রব্য শিবপুর থানাধীন নতুন আটাশিয়া সৃষ্টিগড় এলাকার জনৈক মনির হোসেনের মালিকানাধীন একটি লটকন বাগানে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা। নরসিংদীতে মাদক নির্মূলে গোয়েন্দা পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category