শিরোনাম :
বিশ্বকাপে মুখ ঢেকে প্রতিপক্ষের সাথে কথা বললে লাল কার্ড খেতে হবে! ভুয়া শিক্ষক সমিতির নামে বেলাবতে নিষিদ্ধ গাইড বইয়ের ৭ লাখ টাকা আত্মসাৎ ! রায়পুরার চরাঞ্চলে পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার রাকিব ওরফে এ্যাংকা পলাশে বাপ-বেটার বিরুদ্ধে চুরি ও চাঁদাবাজির অভিযোগ! ভৈরবে মাদকাসক্ত পিতার হাতেই খুন হয় ৭ বছরের সন্তান! বিদ্যুৎ নাই,উৎপাদন নাই, নরসিংদী টেক্সটাইল শিল্পের মালিক ও শ্রমিকদের মাথায় হাত! মরার পরেও বেলাব শিক্ষা অফিসারের ঘুষের টাকা পরিশোধ! টাকা বাঁচাতে নিজের মনোনয়ন গোপন করেন মঞ্জুর এলাহী! হাজিরা শিটে স্বাক্ষরই করতে পারেনি শিক্ষার্থীরা, বেলাবতে বৃত্তি পরীক্ষায় চরম অব্যবস্থা! লাল বড়িতে সয়লাব নরসিংদী , বাড়ছে চুরি-ছিনতাই!
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

নরসিংদীতে সনাতন ধর্মালম্বীদের অনুদান প্রদান করেছেন খায়রুল কবির খোকন।

Reporter Name
Update : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

মোঃমাসুদ মিয়া :

নরসিংদীতে শারদীয় দুর্গোৎসব  উপলক্ষে সনাতন ধর্মলম্বীদের মধ্যে অনুদান প্রদান করেছেন খায়রুল কবির খোকন।
নরসিংদী জেলায় ৩৫১ টি পূজা মন্ডপ রয়েছে তার মধ্যে  নরসিংদী সদর  ও মাধবদী পৌরসভার ৮৭টি পূজা মণ্ডপে হিন্দু সম্প্রদায়ের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা আহ্বায়ক খায়রুল কবির খোকন। নরসিংদীর চিনিশপুরে বিএনপির অস্থায়ী  কার্যালয়ে তিনি এই অনুষ্ঠান আয়োজন করেন। তিনি বলেন, “নরসিংদী জেলায় হিন্দু ধর্মের লোকজন নির্ভয়ে পূজা উদযাপন করতে পারবে। আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করবো।”

দেশের সকল ধর্মের মানুষ যেন স্বাধীনভাবে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে, সেটাই আমাদের লক্ষ্য। পূজা উদযাপনে যাতে কোনো প্রকার সমস্যা না হয়, সে জন্য আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করছি।

তিনি প্রতিটি পূজা মণ্ডপের সভাপতির হাতে নগদ অর্থ তুলে দিয়ে তাদের সার্বিক সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন। মণ্ডপগুলোতে পূজা উদযাপনের প্রস্তুতির বিষয়ে খোঁজ নেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। খোকনের এই উদ্যোগকে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ প্রশংসা করেন এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, নরসিংদী জেলায় প্রতি বছর শারদীয় দুর্গাপূজা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়। বিভিন্ন পূজা মণ্ডপে বিপুল সংখ্যক ভক্তদের সমাগম ঘটে। খায়রুল কবির খোকনের এ ধরনের সহযোগিতামূলক কার্যক্রম হিন্দু-মুসলিম সৌহার্দ্যের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

খোকন বলেন, “আমরা সবসময় চেষ্টা করি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের পাশে দাঁড়াতে। পূজার এই সময়ে আমরা বিশেষভাবে সজাগ থাকবো যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।”

এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন এডভোকেট বাসেত, যুগ্ন আহবায়ক জেলা বিএনপি,,, নরসিংদী যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, গোলাম কবীর কামাল যুগ্ন আহবায়ক জেলা বিএনপি, আমিনুল হক বাচ্চু,যুগ্ন আহবায়ক নরসিংদী জেলা বিএনপি, নরসিংদী সরকারি কলেজের সাবেক জিএস প্রিন্স, নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সেক্রেটারি আব্দুর রউফ ফকির রনি, নরসিংদী জেলা ছাত্রদলের বর্তমান সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category