শিরোনাম :
বিশ্বকাপে মুখ ঢেকে প্রতিপক্ষের সাথে কথা বললে লাল কার্ড খেতে হবে! ভুয়া শিক্ষক সমিতির নামে বেলাবতে নিষিদ্ধ গাইড বইয়ের ৭ লাখ টাকা আত্মসাৎ ! রায়পুরার চরাঞ্চলে পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার রাকিব ওরফে এ্যাংকা পলাশে বাপ-বেটার বিরুদ্ধে চুরি ও চাঁদাবাজির অভিযোগ! ভৈরবে মাদকাসক্ত পিতার হাতেই খুন হয় ৭ বছরের সন্তান! বিদ্যুৎ নাই,উৎপাদন নাই, নরসিংদী টেক্সটাইল শিল্পের মালিক ও শ্রমিকদের মাথায় হাত! মরার পরেও বেলাব শিক্ষা অফিসারের ঘুষের টাকা পরিশোধ! টাকা বাঁচাতে নিজের মনোনয়ন গোপন করেন মঞ্জুর এলাহী! হাজিরা শিটে স্বাক্ষরই করতে পারেনি শিক্ষার্থীরা, বেলাবতে বৃত্তি পরীক্ষায় চরম অব্যবস্থা! লাল বড়িতে সয়লাব নরসিংদী , বাড়ছে চুরি-ছিনতাই!
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

নরসিংদীর বেলাবতে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত

Reporter Name
Update : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩

গুপ্তচর ডেস্ক:
নরসিংদীর বেলাবো উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে মালবাহী দুই ট্রাকের সংঘর্ষে ১ জন চালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন চালকের সহকারী। শুক্রবার সকালে বেলাব উপজেলার জঙ্গুয়া-নোয়াকান্দি নতুন বাজার এলাকায় এ দুর্ঘঘটনা ঘটে।

নিহত ট্রাকচালক, ফায়জুর রহমান (৪০) সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ছৌয়াব আলী ছেলে। গুরুতর আহত ওই ট্রাকের চালকের সহকারীকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকার হাসপাতালে পাঠানো হয়েছে। আহতের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিমেন্ট ও ফিড বোঝাই দুটি ট্রাক সিলেটের দিকে যাচ্ছিল। প্রবল বৃষ্টিতে বেলাবো উপজেলার নতুন বাজার এলাকায় পৌছামাত্রই সামনের ট্রাকটি থামার চেষ্টা করলে পিছনের মালবাহী ট্রাকটি সজোরে ধাক্কা দেয়। এসময় ট্রাক দুটি রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে পিছনের ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ট্রাকটির চালক ভেতরে আটকা পড়লে ঘটনাস্থলেই নিহত হন।

গুরুতর আহত ওই ট্রাকের চালকের সহকারীকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকায় হাসপাতালে পাঠায়। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার এবং ট্রাক দুটো জব্দ করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দা বলেন, মহাসড়কে সিএনজিসহ নিষিদ্ধ যানবাহন পুলিশের সামনেই চলাচল করে আসছে। অবৈধ যানবাহন চলাচলের কারণেই প্রায়ই ছোট বড় দুর্ঘটনা ঘটছে। কিছুদিন পর পর দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটছে।

ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক মো আ: রাজ্জাক বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার এবং ট্রাক দুটো জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। আহতের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category