শিরোনাম :
বিশ্বকাপে মুখ ঢেকে প্রতিপক্ষের সাথে কথা বললে লাল কার্ড খেতে হবে! ভুয়া শিক্ষক সমিতির নামে বেলাবতে নিষিদ্ধ গাইড বইয়ের ৭ লাখ টাকা আত্মসাৎ ! রায়পুরার চরাঞ্চলে পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার রাকিব ওরফে এ্যাংকা পলাশে বাপ-বেটার বিরুদ্ধে চুরি ও চাঁদাবাজির অভিযোগ! ভৈরবে মাদকাসক্ত পিতার হাতেই খুন হয় ৭ বছরের সন্তান! বিদ্যুৎ নাই,উৎপাদন নাই, নরসিংদী টেক্সটাইল শিল্পের মালিক ও শ্রমিকদের মাথায় হাত! মরার পরেও বেলাব শিক্ষা অফিসারের ঘুষের টাকা পরিশোধ! টাকা বাঁচাতে নিজের মনোনয়ন গোপন করেন মঞ্জুর এলাহী! হাজিরা শিটে স্বাক্ষরই করতে পারেনি শিক্ষার্থীরা, বেলাবতে বৃত্তি পরীক্ষায় চরম অব্যবস্থা! লাল বড়িতে সয়লাব নরসিংদী , বাড়ছে চুরি-ছিনতাই!
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

নরসিংদীতে নাশকতার মামলায় নরসিংদী শহর জামায়াতের আমির , শিবিরের সাবেক সাধারণ সম্পাদক সহ ০৫ নেতা কর্মী আটক

Reporter Name
Update : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

 

গুপ্তচর ডেস্ক:

নরসিংদীতে গত ২৯/০৭/২৩ ইং সংঘটিত নাশকতার ঘটনায় রুজুকৃত নরসিংদি মডেল থানার মামলা নং ৫৩ তাং ২৯/০৭/২৩ ধারা বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/ ২৫ – ডি এর তদন্তে প্রকাশিত আসামি

১। আজিজুর রহমান (৪৫),পিতা- মোঃ শাহাজ উদ্দিন, সাং- হাইমার, থানা- রায়পুরা জেলা-নরসিংদী, এপি সাং-ভাগদি পুকুর পাড় সংলগ্ন, জেলা-নরসিংদী, আমীর, নরসিংদী শহর জামায়াতে ইসলামী, নরসিংদী জেলা।

২। নাসির আহমেদ রিগান(৩০), পিতা-সাহাব উদ্দিন আহম্মেদ, সাং-পূর্ব ব্রাহ্মন্দী, থানা ও জেলা-নরসিংদী, পেশা-ব্যবসা। সাবেক সভাপতি, ইসলামী ছাত্র শিবির, নরসিংদী শহর শাখা, নরসিংদী জেলা জামায়াতের যুব বিভাগ নরসিংদী শহর মেসেঞ্জার গ্রুপের এডমিন, ও জামায়াত শিবিরের অর্থদাতা।

৩।আমজাদ হোসেন (৫২), পিতা-মৃত আঃ মান্নান, সাং-শালিধা, থানা ও জেলা-নরসিংদী।কর্ম পরিষদ সদস্য ,জামায়াতে ইসলামী, নরসিংদী শহর শাখা। পেশা- ব্যবসা।

৪। মোস্তফা মিয়া (৪৭), পিতা- মৃত আঃ ওদুদ, সাং-পূর্ব ভেলানগর, থানা ও জেলা- নরসিংদী। পেশা- ব্যবসা। সদস্য, নরসিংদী জেলা জামায়াতে ইসলাম।

৫। হাবিব হাসান (৩৫), পিতা-মোঃ বিল্লাল হোসেন, সাং-সাহেপ্রতাব হুগলিয়া, থানা ও জেলা-নরসিংদী। সদস্য, জামায়াতে ইসলাম শহর শাখা নরসিংদী । পেশা- শিক্ষক (বাইতুল ছালাম মাদ্রাসা)।

দের নরসিংদী জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম মহোদয়ের নির্দেশনায় ০৩/১০/২০২৩ ইং সকাল ১০.০০ থেকে রাত ১১:০০ ঘটিকার মধ্যে, নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব কে এম শহীদুল ইসলাম সোহাগ ও অফিসার ইনচার্জ, নরসিংদী মডেল থানা আবুল কাশেম ভূঁইয়ার নেতৃত্বে নরসিংদী মডেল থানার একদল অফিসার ফোর্স অভিযান পরিচলনা করে নরসিংদী শহরের ভেলানগর, শালিদা, গাবতলী, বাসাইল, চিনিশপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।আসামিদের ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে। উক্ত আসামীরা উল্লেখিত মামলার ঘটনায় জড়িত থাকার স্বপক্ষে তদন্তকালে প্রাপ্ত সাক্ষ্য প্রমানের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। রাষ্ট্র বিরোধী নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির সাথে যাদেরই সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহনে অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ সুপার মহোদয় জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category