শিরোনাম :
ভুয়া শিক্ষক সমিতির নামে বেলাবতে নিষিদ্ধ গাইড বইয়ের ৭ লাখ টাকা আত্মসাৎ ! রায়পুরার চরাঞ্চলে পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার রাকিব ওরফে এ্যাংকা পলাশে বাপ-বেটার বিরুদ্ধে চুরি ও চাঁদাবাজির অভিযোগ! ভৈরবে মাদকাসক্ত পিতার হাতেই খুন হয় ৭ বছরের সন্তান! বিদ্যুৎ নাই,উৎপাদন নাই, নরসিংদী টেক্সটাইল শিল্পের মালিক ও শ্রমিকদের মাথায় হাত! মরার পরেও বেলাব শিক্ষা অফিসারের ঘুষের টাকা পরিশোধ! টাকা বাঁচাতে নিজের মনোনয়ন গোপন করেন মঞ্জুর এলাহী! হাজিরা শিটে স্বাক্ষরই করতে পারেনি শিক্ষার্থীরা, বেলাবতে বৃত্তি পরীক্ষায় চরম অব্যবস্থা! লাল বড়িতে সয়লাব নরসিংদী , বাড়ছে চুরি-ছিনতাই! অসুস্থ সাংবাদিকের বাড়িতে ভিপি খবিরুল
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

নরসিংদীতে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বিজয় মিছিল অনুষ্ঠিত।

Reporter Name
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীতে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ১৬ ডিসেম্বর বিকেলে নরসিংদী শহরে সাবেক ছাত্রনেতা মাইন উদ্দিন ভুইয়ার নেতৃত্বে এই বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সাবেক ছাত্রনেতা মাইন উদ্দিন ভুইয়া বলেন, “মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। সেই আদর্শ ধারণ করেই জাতীয়তাবাদী ছাত্রদল গণতন্ত্র, ভোটাধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “আগামী দিনে নরসিংদী সদর আসন-১ থেকে ধানের শীষ প্রতীকের মনোনয়নপ্রাপ্ত বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনকে বিজয়ী করতে ছাত্রদলসহ সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।”

এ সময় তিনি শহীদ বুদ্ধিজীবী ও শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, “এই বিজয়ের মাসে তাদের আদর্শ ধারণ করেই আমাদের আন্দোলন-সংগ্রাম আরও জোরদার করতে হবে।”

বক্তব্য শেষে নেতাকর্মীরা মহান বিজয় দিবসের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। বিজয় মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category