শিরোনাম :
ভুয়া শিক্ষক সমিতির নামে বেলাবতে নিষিদ্ধ গাইড বইয়ের ৭ লাখ টাকা আত্মসাৎ ! রায়পুরার চরাঞ্চলে পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার রাকিব ওরফে এ্যাংকা পলাশে বাপ-বেটার বিরুদ্ধে চুরি ও চাঁদাবাজির অভিযোগ! ভৈরবে মাদকাসক্ত পিতার হাতেই খুন হয় ৭ বছরের সন্তান! বিদ্যুৎ নাই,উৎপাদন নাই, নরসিংদী টেক্সটাইল শিল্পের মালিক ও শ্রমিকদের মাথায় হাত! মরার পরেও বেলাব শিক্ষা অফিসারের ঘুষের টাকা পরিশোধ! টাকা বাঁচাতে নিজের মনোনয়ন গোপন করেন মঞ্জুর এলাহী! হাজিরা শিটে স্বাক্ষরই করতে পারেনি শিক্ষার্থীরা, বেলাবতে বৃত্তি পরীক্ষায় চরম অব্যবস্থা! লাল বড়িতে সয়লাব নরসিংদী , বাড়ছে চুরি-ছিনতাই! অসুস্থ সাংবাদিকের বাড়িতে ভিপি খবিরুল
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

রায়পুরার চরাঞ্চলে পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার রাকিব ওরফে এ্যাংকা

Reporter Name
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

রায়পুরা প্রতিনিধি: নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে বিশেষ অভিযানে রাকিব ওরফে এ্যাংকা (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার পৈত্রিক বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র-সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রায়পুরা থানা ও বাঁশগাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা চরাঞ্চল ইউনিয়নগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে টহল ডিউটি পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রায়পুরা থানার বাঁশগাড়ী এলাকার চরমেঘনা গ্রামে নিজ বাড়িতে অবৈধ অস্ত্র ও গুলিসহ অবস্থান করছে রাকিব ওরফে এ্যাংকা।
পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুকের নির্দেশনায়, সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) অতিরিক্ত দায়িত্বে রায়পুরা সার্কেল মো. রায়হান সরকার এবং রায়পুরা থানার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমানের তত্ত্বাবধানে একটি চৌকস দল অভিযান চালায়।
রোববার রাত ১২টা ২০ মিনিটে চরমেঘনা গ্রামে অভিযানে রাকিবকে তার পৈত্রিক বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে ঘরের খাটিয়ার নিচে প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৩টি ওয়ান শুটার গান, ৪টি পিতলের বুলেট, ৩টি সিসা কার্তুজসহ বিভিন্ন অস্ত্র-সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত রাকিব ওরফে এ্যাংকার বিরুদ্ধে পূর্বে ৭টি মামলা রয়েছে।
এ ঘটনায় রায়পুরা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে দ্রুত আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category