শিরোনাম :
ভুয়া শিক্ষক সমিতির নামে বেলাবতে নিষিদ্ধ গাইড বইয়ের ৭ লাখ টাকা আত্মসাৎ ! রায়পুরার চরাঞ্চলে পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার রাকিব ওরফে এ্যাংকা পলাশে বাপ-বেটার বিরুদ্ধে চুরি ও চাঁদাবাজির অভিযোগ! ভৈরবে মাদকাসক্ত পিতার হাতেই খুন হয় ৭ বছরের সন্তান! বিদ্যুৎ নাই,উৎপাদন নাই, নরসিংদী টেক্সটাইল শিল্পের মালিক ও শ্রমিকদের মাথায় হাত! মরার পরেও বেলাব শিক্ষা অফিসারের ঘুষের টাকা পরিশোধ! টাকা বাঁচাতে নিজের মনোনয়ন গোপন করেন মঞ্জুর এলাহী! হাজিরা শিটে স্বাক্ষরই করতে পারেনি শিক্ষার্থীরা, বেলাবতে বৃত্তি পরীক্ষায় চরম অব্যবস্থা! লাল বড়িতে সয়লাব নরসিংদী , বাড়ছে চুরি-ছিনতাই! অসুস্থ সাংবাদিকের বাড়িতে ভিপি খবিরুল
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

নরসিংদী জেলা বিএনপির নতুন কমিটি গঠিত, সভাপতি খায়রুল কবির খোকন ও সাধারণ সম্পাদক মনজুর এলাহী।

Reporter Name
Update : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

গুপ্তচর প্রতিবেদক :
২৬ এপ্রিল (শনিবার) বিকেলে গুলশান চেয়ারপারসন কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ সভায় নরসিংদী জেলা বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সুপার ফাইভ নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত এ সভায় সরাসরি ভোটের মাধ্যমে কমিটি গঠন করা হয়।
এখানে সরাসরি ভোটার করা হয় নরসিংদী জেলার প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদককে। তাছাড়া পৌরসভা,জেলা,উপজেলা  পর্যায়ে সভাপতি, সাধারণ সম্পাদকের পাশাপাশি ভোটার ছিলেন ১ নং যুগ্ন সাধারণ সম্পাদক, সিনিয়র সহ-সভাপতি এবং সাংগঠনিক সম্পাদক ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ঘোষণা দেন, নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করতে সরাসরি ভোটগ্রহণ হবে। প্রার্থিতা ঘোষণা ছাড়াই উপস্থিত ভোটাররা টোকেনে নিজেদের পছন্দের প্রার্থী লিখে ভোট দেন। কোনো প্রকার প্রচারণা, লবিং বা দোয়া প্রার্থনার সুযোগ না রেখে সম্পূর্ণ গোপন মতামতের ভিত্তিতে নির্বাচন সম্পন্ন হয়, যা নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও চমক তৈরি করে।

ভোটের ফলাফল অনুযায়ী, নরসিংদী জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মনজুর এলাহী। ফলাফল ঘোষণা করেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছায়েদুল আলম বাবুল।

সভাটি সঞ্চালনা করেন ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, কেন্দ্রীয় কমিটির সদস্য ও দপ্তর সংযুক্ত সাত্তার পাটোয়ারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

তারেক রহমানের এই ব্যতিক্রমী সিদ্ধান্তকে নেতাকর্মীরা বিএনপির সাংগঠনিক শৃঙ্খলা ও গণতান্ত্রিক চর্চার নতুন দিগন্ত হিসেবে দেখছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category