শিরোনাম :
বিশ্বকাপে মুখ ঢেকে প্রতিপক্ষের সাথে কথা বললে লাল কার্ড খেতে হবে! ভুয়া শিক্ষক সমিতির নামে বেলাবতে নিষিদ্ধ গাইড বইয়ের ৭ লাখ টাকা আত্মসাৎ ! রায়পুরার চরাঞ্চলে পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার রাকিব ওরফে এ্যাংকা পলাশে বাপ-বেটার বিরুদ্ধে চুরি ও চাঁদাবাজির অভিযোগ! ভৈরবে মাদকাসক্ত পিতার হাতেই খুন হয় ৭ বছরের সন্তান! বিদ্যুৎ নাই,উৎপাদন নাই, নরসিংদী টেক্সটাইল শিল্পের মালিক ও শ্রমিকদের মাথায় হাত! মরার পরেও বেলাব শিক্ষা অফিসারের ঘুষের টাকা পরিশোধ! টাকা বাঁচাতে নিজের মনোনয়ন গোপন করেন মঞ্জুর এলাহী! হাজিরা শিটে স্বাক্ষরই করতে পারেনি শিক্ষার্থীরা, বেলাবতে বৃত্তি পরীক্ষায় চরম অব্যবস্থা! লাল বড়িতে সয়লাব নরসিংদী , বাড়ছে চুরি-ছিনতাই!
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

নরসিংদী জেলা বিএনপির সমাবেশে নেতৃত্বের চমক – আলোচনার কেন্দ্রে আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল।

Reporter Name
Update : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

গুপ্তচর প্রতিবেদক :
২২ ফেব্রুয়ারি নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে নতুন নেতৃত্বের ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছে। সমাবেশের প্রধান অতিথি ছিলেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। সমাবেশকে কেন্দ্র করে মনোনয়ন প্রত্যাশীদের সরব উপস্থিতি লক্ষ করা যায়।

বিশেষ করে বেলাবো-মনোহরদী আসনের মনোনয়ন প্রত্যাশী দুজন নেতা ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। স্বেচ্ছাসেবক দলের সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ও সংস্কারপন্থী নেতা সরদার শাখাওয়াত হোসেন বকুলের সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

জুয়েলের নেতৃত্বে কর্মীদের সুসজ্জিত শোভাযাত্রা, সুশৃঙ্খল উপস্থিতি এবং গগনবিদারী স্লোগান সমাবেশে নতুন প্রাণের সঞ্চার করে। তাদের হাতে ছিল বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান ও জুয়েলের ছবি সম্বলিত প্ল্যাকার্ড।

অন্যদিকে, বকুলের অনুসারীদের উপস্থিতি ছিল নিরুত্তাপ ও নিষ্প্রাণ। স্লোগানবিহীন এই শোভাযাত্রা কর্মীদের অনুপ্রেরণার অভাবই প্রকাশ করে। মঞ্চেও বকুলের বক্তব্য ছিল অসংগঠিত ও দুর্বল, যা নেতাকর্মীদের আকৃষ্ট করতে ব্যর্থ হয়।

অপরদিকে, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল তার বক্তব্যে বিএনপির ইতিহাস, রাজপথের সংগ্রাম এবং ওয়ান-ইলেভেনের সংস্কারপন্থীদের বিরুদ্ধে সুস্পষ্ট ও সাহসী অবস্থান ব্যক্ত করেন। তার বক্তব্যে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যায়।

সমাবেশ শেষে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বেলাবো-মনোহরদীতে আগামী দিনের নেতৃত্বে আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলই হতে পারেন বিএনপির নতুন মুখ। অপরদিকে, সমাবেশে বকুলের নিষ্ক্রিয় ভূমিকা তার জনপ্রিয়তায় বড় ধাক্কা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রাজপথে জুয়েলের বিজয়, মঞ্চেও জুয়েলের নেতৃত্ব – ভবিষ্যৎ রাজনীতিতে জুয়েলই বিএনপির সম্ভাব্য কান্ডারি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category