শিরোনাম :
ভুয়া শিক্ষক সমিতির নামে বেলাবতে নিষিদ্ধ গাইড বইয়ের ৭ লাখ টাকা আত্মসাৎ ! রায়পুরার চরাঞ্চলে পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার রাকিব ওরফে এ্যাংকা পলাশে বাপ-বেটার বিরুদ্ধে চুরি ও চাঁদাবাজির অভিযোগ! ভৈরবে মাদকাসক্ত পিতার হাতেই খুন হয় ৭ বছরের সন্তান! বিদ্যুৎ নাই,উৎপাদন নাই, নরসিংদী টেক্সটাইল শিল্পের মালিক ও শ্রমিকদের মাথায় হাত! মরার পরেও বেলাব শিক্ষা অফিসারের ঘুষের টাকা পরিশোধ! টাকা বাঁচাতে নিজের মনোনয়ন গোপন করেন মঞ্জুর এলাহী! হাজিরা শিটে স্বাক্ষরই করতে পারেনি শিক্ষার্থীরা, বেলাবতে বৃত্তি পরীক্ষায় চরম অব্যবস্থা! লাল বড়িতে সয়লাব নরসিংদী , বাড়ছে চুরি-ছিনতাই! অসুস্থ সাংবাদিকের বাড়িতে ভিপি খবিরুল
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

রায়পুরায় নৌকার সমর্থকদের ঈগলের উপর হামলা

Reporter Name
Update : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪

গুপ্তচর ডেস্ক:
নরসিংদী রায়পুরায় নৌকার সমর্থকদের দ্বারা হামলার শিকার হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ঈগলের সমর্থকরা।এ সময় হামলাকারীরা মেরে কয়েকজনকে রক্তাক্ত করে ও চেয়ার টেবিল ভাঙচুর করে।

জানা যায়, রায়পুরায় নৌকা নিয়ে নির্বাচন করছেন সাবেক ছয়বারের সংসদ সদস্য রাজউদ্দিন আহমেদ রাজু।অন্যদিকে তার বিপরীতে স্বতন্ত্র ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করছেন তারই একসময় রাজনৈতিক সহচর সাবেক রায়পুরা উপজেলা চেয়ারম্যান ও রায়পুরা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী।

আজ 1 জানুয়ারি ডৌকারচর ইউনিয়নে উঠান বৈঠক করতে উপস্থিত হয় মিজানুর রহমানের অনুসারীরা,এ সময় তাদের উপর অতর্কিত হামলা চালায় রাজউদ্দিন আহমেদ রাজুর সমর্থকরা।তারা তখন হামলা করে তিনজনকে রক্তাক্ত আহত করে এবং ১৫০ টি চেয়ার ভাঙচুর করে।

এ বিষয়ে কথা হয় রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ তালুকদারের সাথে।
তিনি জানান,প্রশাসনকে না জানিয়ে তারা মিটিং করছিল ,একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে।আমরা এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category