শিরোনাম :
বিশ্বকাপে মুখ ঢেকে প্রতিপক্ষের সাথে কথা বললে লাল কার্ড খেতে হবে! ভুয়া শিক্ষক সমিতির নামে বেলাবতে নিষিদ্ধ গাইড বইয়ের ৭ লাখ টাকা আত্মসাৎ ! রায়পুরার চরাঞ্চলে পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার রাকিব ওরফে এ্যাংকা পলাশে বাপ-বেটার বিরুদ্ধে চুরি ও চাঁদাবাজির অভিযোগ! ভৈরবে মাদকাসক্ত পিতার হাতেই খুন হয় ৭ বছরের সন্তান! বিদ্যুৎ নাই,উৎপাদন নাই, নরসিংদী টেক্সটাইল শিল্পের মালিক ও শ্রমিকদের মাথায় হাত! মরার পরেও বেলাব শিক্ষা অফিসারের ঘুষের টাকা পরিশোধ! টাকা বাঁচাতে নিজের মনোনয়ন গোপন করেন মঞ্জুর এলাহী! হাজিরা শিটে স্বাক্ষরই করতে পারেনি শিক্ষার্থীরা, বেলাবতে বৃত্তি পরীক্ষায় চরম অব্যবস্থা! লাল বড়িতে সয়লাব নরসিংদী , বাড়ছে চুরি-ছিনতাই!
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

নরসিংদীতে নাশকতার মামলায় শিবিরের থানা সভাপতিসহ আটক ৪

Reporter Name
Update : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

গুপ্তচর ডেস্ক:

নরসিংদীতে পুলিশের অভিযানে শিবিরের থানা সভাপতিসহ চারজনকে আটক এর তথ্য পাওয়া গেছে।বিষয়টি এক প্রেস বিবৃতিতে নিশ্চিত করেছেন নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি)আবুল কাশেম ভূঁইয়া।

ওসি জানান,নরসিংদীতে ২৭/০৭/২৩ ইং সংঘটিত নাশকতার ঘটনায় রুজুকৃত নরসিংদি মডেল থানার মামলা নং ৫৩ তাং ২৯/০৭/২৩ ধারা বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/ ২৫ – ডি এর তদন্তে প্রকাশিত গ্রেফতারকৃত ওই আসামিরা হল:

১। জুনায়েদ(২২), পিতা- মো: আলাউদ্দিন, সাং- দক্ষিনগাও, টানপাড়া( আলাউদ্দিন হুজুরের বাড়ি), থানা- কাপাসিয়া, জেলা- গাজীপুর।
সভাপতি, সদর থানা ছাত্র শিবির

২। শাহরিয়ার ইসলাম সাহেদ(২০), পিতা- মো: জুয়েল রানা, সাং- মোছলেমাবাদ( আকন্দ বাড়ি), থানা- মাদারগঞ্জ, জেলা- জামালপুর।

৩। মাসুম(২১), পিতা- রিয়াজত উল্লাহ, সাং- মির্জারচর, পশ্চিমপাড়া( বড় বাড়ি), থানা- রায়পুরা,জেলা- নরসিংদী

৪। মোয়াজ্জেম হোসেন আকিব(১৯), পিতা- মুজিবর রহমান, সাং- গাবতলি পুরানপাড়া, মির্জাভিলা, থানা ও জেলা- নরসিংদী।উক্ত সকল আসামিরা
এ/পি- গাবতলি পুরান পাড়া( মোছলেমার বাসার ভাড়াটিয়া) থানা ও জেলা নরসিংদী

 

উক্ত আসামীদের নরসিংদী জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম মহোদয়ের নির্দেশনায় ২৭/১০/২০২৩ ইং দিবাগত রাত ০১:০০ ঘটিকার সময় নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব কে এম শহীদুল ইসলাম সোহাগ ও অফিসার ইনচার্জ, নরসিংদী মডেল থানা আবুল কাশেম ভূঁইয়ার নেতৃত্বে নরসিংদী মডেল থানার একদল অফিসার ফোর্স অভিযান পরিচলনা করে নরসিংদী গাবতলি এলাকার একটি মেস থেকে গ্রেপ্তার করেন।

আসামিদের ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে। উক্ত আসামীরা উল্লেখিত মামলার ঘটনায় জড়িত থাকার স্বপক্ষে তদন্তকালে প্রাপ্ত সাক্ষ্য প্রমানের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

রাষ্ট্র বিরোধী নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির সাথে যাদেরই সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহনে অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ সুপার মহোদয় জানান।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category