শিরোনাম :
বিশ্বকাপে মুখ ঢেকে প্রতিপক্ষের সাথে কথা বললে লাল কার্ড খেতে হবে! ভুয়া শিক্ষক সমিতির নামে বেলাবতে নিষিদ্ধ গাইড বইয়ের ৭ লাখ টাকা আত্মসাৎ ! রায়পুরার চরাঞ্চলে পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার রাকিব ওরফে এ্যাংকা পলাশে বাপ-বেটার বিরুদ্ধে চুরি ও চাঁদাবাজির অভিযোগ! ভৈরবে মাদকাসক্ত পিতার হাতেই খুন হয় ৭ বছরের সন্তান! বিদ্যুৎ নাই,উৎপাদন নাই, নরসিংদী টেক্সটাইল শিল্পের মালিক ও শ্রমিকদের মাথায় হাত! মরার পরেও বেলাব শিক্ষা অফিসারের ঘুষের টাকা পরিশোধ! টাকা বাঁচাতে নিজের মনোনয়ন গোপন করেন মঞ্জুর এলাহী! হাজিরা শিটে স্বাক্ষরই করতে পারেনি শিক্ষার্থীরা, বেলাবতে বৃত্তি পরীক্ষায় চরম অব্যবস্থা! লাল বড়িতে সয়লাব নরসিংদী , বাড়ছে চুরি-ছিনতাই!
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

নরসিংদীতে হরতাল সমর্থনে ছাত্রদলের মশাল মিছিল

Reporter Name
Update : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

গুপ্তচর ডেস্ক:

নরসিংদীতে জেলা ছাত্রদলের হরতাল সমর্থনে মশাল মিছিল করার তথ্য পাওয়া গেছে।আজ 18 ডিসেম্বর রাত ৯ঃ৫০ মিনিটের দিকে এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

গাবতলি জামেয়া কাশেমিয়া কামিল মাদরাসা হইতে সংগীতা মোড় (গাবতলি মাদরাসা রোড়) পর্যন্ত সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ০১ দফা ও কথিত অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে দেশব্যাপী হরতাল সফল করার লক্ষ্যে নরসিংদী জেলা ছাত্রদলের (খায়রুল কবির খোকন গ্রুপ) মশাল মিছিল করেছে। উক্ত মশাল মিছিলে নেতৃত্ব দেন নরসিংদী জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সজীব ভূঁইয়া।উক্ত মশাল মিছিলে উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন-জাহিদুল ইসলাম দুলন, নরসিংদী শহর ছাত্রদলের সভাপতি পদ প্রত্যাশী। জিসান আদনান সানি, নরসিংদী শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী। আজমল হোসেন রাব্বি, দপ্তর সম্পাদক নরসিংদী জেলা ছাত্রদল প্রমুখ।

মশাল মিছিলটি নরসিংদী শহরস্থ গাবতলী জামেয়া কাশেমিয়া কামিল মাদরাসা হইতে আরম্ভ হয়ে সংগীতা মোড় (গাবতলি মাদরাসা রোড়) পর্যন্ত
এসে শান্তিপূর্ণভাবে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category