শিরোনাম :
বিশ্বকাপে মুখ ঢেকে প্রতিপক্ষের সাথে কথা বললে লাল কার্ড খেতে হবে! ভুয়া শিক্ষক সমিতির নামে বেলাবতে নিষিদ্ধ গাইড বইয়ের ৭ লাখ টাকা আত্মসাৎ ! রায়পুরার চরাঞ্চলে পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার রাকিব ওরফে এ্যাংকা পলাশে বাপ-বেটার বিরুদ্ধে চুরি ও চাঁদাবাজির অভিযোগ! ভৈরবে মাদকাসক্ত পিতার হাতেই খুন হয় ৭ বছরের সন্তান! বিদ্যুৎ নাই,উৎপাদন নাই, নরসিংদী টেক্সটাইল শিল্পের মালিক ও শ্রমিকদের মাথায় হাত! মরার পরেও বেলাব শিক্ষা অফিসারের ঘুষের টাকা পরিশোধ! টাকা বাঁচাতে নিজের মনোনয়ন গোপন করেন মঞ্জুর এলাহী! হাজিরা শিটে স্বাক্ষরই করতে পারেনি শিক্ষার্থীরা, বেলাবতে বৃত্তি পরীক্ষায় চরম অব্যবস্থা! লাল বড়িতে সয়লাব নরসিংদী , বাড়ছে চুরি-ছিনতাই!
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:০২ অপরাহ্ন

বেলাবতে বিএনপি’র ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।

Reporter Name
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীর বেলাবতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে চর উজিলাব ইউনিয়নের দেওয়ানের চর উচ্চ বিদ্যালয় মাঠে এই ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও বেলাব-মনোহরদীর ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আব্দুল কাদির ভূইয়া জুয়েল।

দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পে প্রায় দুই হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়। মেডিসিন, শিশু, গাইনি, অর্থোপেডিক, যৌন ও চর্মরোগসহ বিভিন্ন বিভাগের প্রায় ২৫ জন চিকিৎসক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেবা প্রদান করেন।

উদ্বোধনী বক্তব্যে আব্দুল কাদির ভূইয়া জুয়েল বলেন, গ্রামীণ জনপদের মানুষকে স্বাস্থ্যসেবায় সচেতন করতে এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, এ ধরনের মেডিকেল ক্যাম্প বেলাব-মনোহরদীর প্রতিটি ইউনিয়নে অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে উন্নত বিশ্বের সাথে সামঞ্জস্য রেখে দেশের প্রতিটি মানুষকে আধুনিক চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হবে।

ফ্রি চিকিৎসা ও ওষুধ পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন এলাকাবাসী। এ উদ্যোগ সর্বত্র প্রশংসিত হয়েছে।‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category